Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:১৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনায় হালচাষ করা নিয়ে সংঘর্ষে আহত ৬, গ্রেপ্তার ৩
৬ September ২০১১ Tuesday ৬:৩৭:১৬ PM
Print this E-mail this

বরগুনায় হালচাষ করা নিয়ে সংঘর্ষে আহত ৬, গ্রেপ্তার ৩


বরগুনা, ৬ সেপ্টেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিরোধপূর্ন জমিতে হালচাষ করা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে।

আহতরা হচ্ছে- কামাল হোসেন (৩০), আবদুল হালিম (৪০), সালমা বেগম (২৪), দোলন (২২), মমতাজ বেগম (২৬) ও হারুন (২৫)। এদের মধ্যে কামাল হোসেন (৩০) ও আবদুল হালিমকে (৪০) বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দক্ষিন পাতাকাটা গ্রামের মৃত আদম আলীর ছেলেদের সাথে রশিদ খায়ের ১০ একর জমি নিয়ে বিরোধ চলছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে রশিদ খা লোকজন নিয়ে জমিতে হালচাষ করতে গেলে কামাল ও হালিম বাধা দেয়।

ফুলঝুড়ি পুলিশ ফাঁড়ির ইন-চার্জ রফিকুল ইসলাম জানান, ৬ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনায় আবদুর রশিদ খা, হাতেম সিকদার ও আবদুস সালাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com