" />
AmaderBarisal.com Logo

অতিরিক্ত যাত্রী নেয়ায় সুন্দরবন লঞ্চের সুপারভাইজার আটক, ১ লাখ টাকা জরিমানা


আমাদেরবরিশাল.কম

৬ September ২০১১ Tuesday ৭:১০:২৪ PM

লঞ্চ

সুন্দরবন গ্রুপের একটি লঞ্চ - ফাইল ফটো

পটুয়াখালী, ৬ সেপ্টেম্বর (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ঢাকাগামী সুন্দরবন-৬ লঞ্চের সুপারভাইজার ইউনুস মোল্লা মিরণ (৩২)কে আটক করেছে র‌্যাব ও পুলিশের যৌথ দল। তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সুন্দরবন-৬ লঞ্চ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে লঞ্চের সুপারভাইজার ইউনুস মোল্লা মিরণকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

জানা গেছে, ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার নূর-উজ জামানের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের যৌথ দল লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে সুন্দরবন-৬ লঞ্চের সুপারভাইজার ইউনুস মোল্লা মিরণকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সুন্দরবন-৬ লঞ্চ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে লঞ্চের সুপারভাইজার ইউনুস মোল্লা মিরণকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। লঞ্চ কর্তৃপক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আপিল করলে আদালতের বিজ্ঞ বিচারক অমল কৃষ্ণ মন্ডল জনস্বার্থে সুপারভাইজারকে জামিন দেন। এরপর সন্ধ্যা ৬টার দিকে যাত্রি নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উল্লেখ্য, এ লঞ্চটিতে যাত্রি ধারণ ক্ষমতা ছিল ৬শ’ত জন। কিন্তু সুন্দরবন-৬ লঞ্চটি ১২শ’র অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবার সময় র‌্যাব-পুলিশ অভিযান চালিয়ে লঞ্চটি আটকে দেয় এবং সুপারভাইজার ইউনুস মোল্লা মিরণকে গ্রেপ্তার করে।

পটুয়াখালী নদী বন্দরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই করায় সুন্দরবন লঞ্চের সুপারভাইজারকে আটক করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।