Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:১৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রী নানকের ছেলে নিহত
৭ September ২০১১ Wednesday ১:০৮:৩৩ AM
Print this E-mail this

সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রী নানকের ছেলে নিহত


বরিশাল, ৭ সেপ্টেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করির নানকের ছেলে ফাহিমুর রহমান সায়েম (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে চকরিয়ায় তাদের বহনকারী মাইক্রোবাস উল্টে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে মাইক্রোবাসটি চকরিয়া এলাকায় পৌছালে মাইক্রোবাসটির চাকা ফেটে যায়। এরপর মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায় এবং গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করির নানকের ছেলে সায়েমুর রহমানের মৃত্যু হয়। এছাড়া গাড়ীতে থাকা অপর দু’জন গুরুত্বর আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করির নানকের বাসা বরিশালের বটতলা সংলগ্ন আদম আলী হাজ্বী রোডে।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

[সংবাদটি হালনাগাদ করা হচ্ছে। বিস্তারিত জানতে কিছুক্ষন পর আবার ভিজিট করুন।]

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com