Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:৩০ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় নাজিরপুর থানার ৩ পুলিশ প্রত্যাহার
১৪ November ২০১১ Monday ৮:০৭:৩৫ PM
Print this E-mail this

ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় নাজিরপুর থানার ৩ পুলিশ প্রত্যাহার


পিরোজপুর, ১৪ নভেম্বর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের নাজিরপুর থানায় ছাত্রলীগ কর্মীদের হামলা, ভাংচুর ও পুলিশ কর্মকর্তাদের আহত করার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ মালেকসহ উপ-পরিদর্শক মোঃ মালেক ও কনষ্টেবল মোঃ সাইফুল ইসলামকে পিরোজপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান ১৪ নভেম্বর সোমবার প্রত্যাহারের (ক্লোজ) বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসংগত, গত ৬ নভেম্বর এক ছাত্রলীগ কর্মীকে আটকের জের ধরে নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ডালিমের নেতৃত্বে থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালানো হয়। এর আগে ছাত্রলীগের নেতা কর্মীরা ৪ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের উপপরিদর্শক কমল কান্তি পাইক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com