Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:০৯ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে কিশোরী ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার
২৪ November ২০১১ Thursday ৫:৪৭:৫৫ PM
Print this E-mail this

দুমকিতে কিশোরী ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার


দুমকি, ২৪ নভেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেলে করে বেড়াতে নেয়ার কথা বলে নুপুর (১৫) নামের এক কিশোরীকে রাতভর ধর্ষণ করেছে সাইফুল নামের এক মোটর সাইকেল চালক। ধর্ষক সাইফুলের বাড়ি একই ইউনিয়নের দক্ষিন মুরাদিয়া গ্রামে। তার পিতার নাম শাহআলম মৃধা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে। ঘটনা টের পেয়ে গ্রামবাসীরা গণধোলাই শেষে ধর্ষক ও ধর্ষিতাকে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা ফুল শরীফ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, দূরসম্পর্কের আত্মীয় পরিচয়ের লম্পট মোটর সাইকেল চালক সাইফুল(২৩) উত্তর মুরাদিয়া গ্রামের ফুলশরীফের কিশোরী কন্যা নূপুরকে ২২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মোটর সাইকেলে ঘুরে আসার কথা বলে ফুসলিয়ে দক্ষিন মুরাদিয়া গ্রামের কথিত ধর্ম-আত্মীয়ের বাড়িতে উঠিয়ে রাতভর ধর্ষণ করে। ২৩ নভেম্বর বুধবার সকালে ঘটনাটি গ্রামবাসীরা আঁচ করতে পেরে ওই বাড়ি থেকে সাইফুল ও নূপুরকে আটক এবং গনধোলাই দিয়ে মুরাদিয়া ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুমকি থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে কিশোরীর পিতা ফুল শরীফ বাদি হয়ে ধর্ষক সাইফুলকে আসামী এবং ধর্ম-আত্মীয়দের সহযোগী আসামী করে একটি মামলা দায়ের করেছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে ধর্ষক ও ধর্ষিতা উভয়কেই পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে সোপর্দ করেছে পুলিশ।


(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com