Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:০৮ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পবিপ্রবি’র ভিসিকে প্রাননাশের হুমকি, থানায় জিডি
৩০ November ২০১১ Wednesday ১:১০:২৯ PM
Print this E-mail this

পবিপ্রবি’র ভিসিকে প্রাননাশের হুমকি, থানায় জিডি


পটুয়াখালী, ৩০ নভেম্বর (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে তার মুঠোফোনে প্রান নাশের হুমকি দিয়েছে শ্রমিকলীগ পরিচয়দানকারী শাহাজাহান নামের এক ব্যক্তি। এ ঘটনায় ২৯ নভেম্বর মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোহাম্মদ নওয়াব আলী ভিসির নিরাপত্তা চেয়ে দুমকি থানায় একটি সাধারন ডায়েরী (নং- ৯৬৩) করেন।

দুমকি থানার ডায়েরীতে উল্লেখ করা হয়েছে, ২৯ নভেম্বর মঙ্গলবার দুপরে ২.৩০ মিনিট থেকে ২.৩৩ মিনিটের মধ্যে ০১৮২৩১৪১০১৬ নম্বর থেকে ভিসির মুঠোফোনে কল করা হয়। জনৈক শহাজাহান মিয়া নিজেকে শ্রমিকলীগের নেতা পরিচয় দিয়ে ভিসির সাথে কথা বলা শুরু করে। কথার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাসে এএনএসভিএন (ভেটেরিনারী সাইন্স এন্ড মেডিসিন) অণুষদের পরীক্ষা কেন নেয়া হচ্ছেনা এর কারন জানতে চান তিনি। এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ভিসির সাথে। এক পর্যায়ে জনৈক শাহাজাহান ভিসিকে প্রাণনাশসহ দেখে নেবে বলেও হুমকি দেয়।

এর সত্যতা স্বীকার করে দুমকি থানার অফিসার ইন চার্জ মোঃ শাহনেওয়াজ আমাদের বরিশাল ডটকমকে জানান, পবিপ্রবির পটুয়াখালী ক্যাম্পাস থেকে ঢাকা যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাস অতিক্রম করতে হয় তাই ভিসির নিরাপত্তার জন্য সাধারন ডায়েরী করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com