Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:১০ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে আ’লীগের দুটি ইউনিয়ন কমিটি বাতিল
১০ December ২০১১ Saturday ৭:৩৭:৩৮ PM
Print this E-mail this

দুমকিতে আ’লীগের দুটি ইউনিয়ন কমিটি বাতিল


দুমকি, ১০ ডিসেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকিতে গঠনতান্ত্রিক জটিলতার কারনে ক্ষমতাসীন আ’লীগের দু’টি ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে। উপজেলা আ’লীগের সাধারন সভায় জেলা কমিটির সাধারন সম্পাদক খান মোশাররফ হোসেন প্রধান অতিথির বকৃতার সময় লেবুখালী ও নবগঠিত শ্রীরামপুর ইউনিয়নের অগঠনতান্ত্রিক নিয়মে করা ইউনিয়ন কমিটির বৈধতার প্রশ্নে বাতিল ঘোষনা করেছেন।

দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, উপজেলার লেবুখালী ইউনিয়ন কমিটির মেয়াদ পূর্তির আগেই দ্বিধাবিভক্ত উপজেলা আ’লীর একাংশের কতিপয় নেতা দু’টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করলে জটিলতার সৃষ্টি হয়। উপজেলা আ’লীগের অপরাংশের তীব্র বিরোধীতার মুখে সাংবিধানিক বৈধতা না থাকায় সমপ্রতি লেবুখালী ও নবগঠিত শ্রীরামপুর ইউনিয়নের কমিটি বাতিল করা  হয়েছে। গত ৭ডিসেম্বর সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে আহবায়ক মো: আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারন সভায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রুহুল আমীন বিশেষ আমন্ত্রণে উপস্থিত থেকে সাংবিধানিক জটিলতা দূরীভূত করতে এ সিদ্ধান্ত দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মো: শাহজাহান সিকদার, আ’লীগ নেতা মজিবুর রহমান মাষ্টার, আবুল কালাম মৃধা, ওয়াহিদুর রহমান সহিদ, মো: দেলোয়ার হোসেন মোল্লা, নাসির উদ্দিন মৃধা, মোশাররফ হোসেন খন্দকার প্রমুখ। পরে লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নে প্রাথমিক সদস্য সংগ্রহ কাজে ৯সদস্যের পৃথক দু’টি কমিটি গঠন করা হয়। সিনিয়রিটির ক্রমানুসারে লেবুখালী ইউনিয়নে দেলোয়ার হোসেন মোল্লাকে  প্রধান করে এবং শ্রীরামপুর ইউনিয়নে মো: ফোরকান আহমেদ মাষ্টারকে প্রধান করে এ ৯সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, লেবুখালী ইউয়িন দ্বিধাবিভক্ত হয়ে শ্রীরামপুর নামের একটি নতুন ইউনিয়ন গঠিত হলে উপজেলা পরিষদ সমর্থিত উপজেলা আ’লীগের একাংশের কতিপয় নেথা থানা আ’লীগকে পাশ কাটিয়ে পছন্দের লোক সমন্বয়ে দু’ইউনিয়নে দু’টি ইউনিয়ন কমিটি গঠন করে কার্যক্রম শুরু করে। এতে উপজেলা আ’লীগের অপরাংশের তীব্র বিরোধীতার মুখে অবৈধ কমিটি বাতিল হয়ে যায়।


(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com