Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৩১ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় নির্বাহী শিক্ষা প্রকৌশলীকে মারধর, অফিস ভাংচুর
১৯ January ২০১২ Thursday ৯:৩৭:০৬ PM
Print this E-mail this

ভোলায় নির্বাহী শিক্ষা প্রকৌশলীকে মারধর, অফিস ভাংচুর


ভোলা শিক্ষা প্রকৌশল

ভোলায় শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তাদের দাখিলকৃত দরপত্র বৈধ ঘোষনা করার জন্য চাপ সৃস্টি করছে ক্ষমতাসীন দলের এক যুবক (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

ভোলা, ১৮ জানুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলায় তিন কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারকে বেধড়ক মারধর করেছে বিক্ষুব্ধ আ’লীগ কর্মীরা। এসময় তারা ওই অফিসে প্রবেশ করে আসবাব পত্র ও দরজা-জানালা ভাংচুর করে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ক্যাডারডের এ তান্ডব লিলা বন্ধে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রশাসন সেখানে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা, গেছে ভোলা সরকারী কলেজের একাডেমিক ভবন কাম পরীক্ষা কেন্দ্র নির্মানের জন্য ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহবান করে। নাম সর্বস্ব কিছু পত্রিকায় ওই দরপত্রের গোপন বিজ্ঞাপন ছেপে এ টেন্ডার জালিয়াতি করা হয়। গত বছরের ২৮ ডিসেম্বর দরপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত  ১০ টি ঠিকাদারী প্রতিষ্ঠান এ টেন্ডারে অংশ নেয়।

ঠিকাদারদের অভিযোগের প্রেক্ষিতে সংশিৱষ্ট দপ্তরের নির্বাহী প্রকৌশলী তার কাছের ব্যক্তিকে ওই কাজ পাইয়ে দিতে দাখিলকৃত ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠানের শিডিউলের দর সংশোধন করেছেন। ওই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জেরিন কনষ্ট্রাকশন, এ.কে.এম শাহাবুদ্দিন শেখ, আঃ খালেক এন্টার প্রাইজ, লিংক কনষ্ট্রাকশন এবং হায়দার এন্টারপ্রাইজ। এর মধ্যে জেরিন কনষ্ট্রাকশনের দাখিলকৃত দর ছিলো  ৩কোটি ৪২ লক্ষ ৪৯হাজার ৭৮৯ টাকা। ১৫% কমিয়ে এই দর  ২ কোটি ৯০লৰ  ৯হাজার ৭৮২ টাকা করা হয়েছে। একইভাবে আঃ খালেক এন্টারপ্রাইজের  দাখিলকৃত দর ছিলো ৩ কোটি ১৪ লক্ষ ৮৩ হাজার ৯১১ টাকা। গোপনে তা সংশোধন করে করা হয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ২২হাজার টাকা। ঠিকাদাররা জানায় একইভাবে অন্য তিনটি শিডিউলেও দর সংশোধন করা হয়েছে।

শিক্ষা প্রকৌশল

ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হামলার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয় (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক এই অনিয়মের অভিযোগ এনে জেলা আঃলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা গ্র্বপের নেতা-কর্মীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সামনে অবস্থান নেয়। এরপর তারা ওই অফিসে প্রবেশ করে কর্মকর্তার কাছে জালিয়াতির কারণ জানতে চান। সেখান থেকে কোন প্রকার সদুত্তর না পেয়ে আ’লীগ কর্মীরা অফিসে হামলা চালায় এবং তারা  নির্বাহি প্রকৌশলীর অফিস কক্ষের দরজা-জানালা ও কক্ষ ভাংচুর করে। এসময় নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, সহকারী প্রকৌশলী আলতাফ হোসেনকেও মারধর করে ক্যাডাররা। ঘটনার পর খবর পেয়ে পুলিশ এসে পরিসি’তি নিয়ন্ত্রনের চেষ্টা করে।

টেন্ডারে অংশগ্রহনকারী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ঠিকাদার ইয়ানুর রহমান বিপ্লব মোল্লো অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য জালিয়াতির আশ্রয় নিয়ে শিডিউলে দর সংশোধন করেছেন। তিনি বলেন সব নাটের গুরু নির্বাহী প্রকৌশলী। তার কারনেই বিৰুব্ধ ঠিকাদাররা অফিসে হামলা করেছে।

একই অভিযোগ করেন টেন্ডারে অংশগ্রহনকারী ছোঁয়া কনস্ট্রাকশনের মালিক রেজভী আহমেদ। তিনি জালিয়াতি করা শিডিউল বাতিলের দাবী জানান।

এব্যাপারে নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি টেন্ডার প্রক্রিয়ায় কোন প্রকার দুর্নীতি করা হয়নি বলে দাবি করেন। কিছু বুঝতে না চেয়েই বিক্ষুব্ধ ঠিকাদাররা তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com