Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৩৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
১৯ January ২০১২ Thursday ৭:৩৬:০০ PM
Print this E-mail this

বরগুনায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন


মানববন্ধন

বরগুনায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ১৯ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় যৌন হয়রানী বন্ধসহ মাদক ব্যবসায়ী মনুকে গ্রেপ্তারের দাবীতে ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত কলেজ রোডে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতৃত্বে সরকারী কলেজ, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, জাতীয় মহিলা সংস্থা, মহিলা পরিষদ, ক্যালিক্স একাডেমী, সানবীম স্কুল, ইকরা কিন্ডার গার্টেন, এফএম কেজি স্কুল ও বরগুনা প্রি-ক্যাডেট বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।

যুব ইউনিয়নের সভাপতি এডভোকেট মুনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- আনোয়ার হোসেন মনোয়ার, আবদুল মোতালেব গাজী, জাকির হোসেন মিরাজ, এডভোকেট সফিকুল ইসলাম নেসার, মনির হোসেন কামাল, খাদিজা বেগম, হোসনেয়ারা হাসি, জাকির হোসেন জুয়েল, নাজমুল আহসান রাসেল, দিপঙ্কর হাওলাদার, শারমিন আক্তার রিমা প্রমূখ।

উল্লেখ্য, গাজা ব্যবসায়ী মনু ১৭ জানুয়ারী মঙ্গলবার বরগুনা সরকারী কলেজের দুই ছাত্রীকে যৌন হয়রানী করে। এসময় তাদের সহপাঠি রাজিবুল ইসলাম রাজিব প্রতিবাদ জানালে তাকে বেধম প্রহার করা হয়।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com