Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:১৪ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে স্বরাষ্টমন্ত্রীর ভগ্নিপতি পরিচয়ের প্রতারক আটক
২৪ December ২০১১ Saturday ৬:৫৩:৩৮ PM
Print this E-mail this

দুমকিতে স্বরাষ্টমন্ত্রীর ভগ্নিপতি পরিচয়ের প্রতারক আটক


দুমকি, ২৪ ডিসেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): দুমকিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনের ভগ্নিপতি পরিচয়ে প্রতারনা করার অভিযোগে মোঃ হুমায়ুন (৩৭) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। ২৪ ডিসেম্বর শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দুমকি সাতানি গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শাহনেয়াজ আমাদের বরিশাল ডটকমকে জানান, ২৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হুমায়ুন তার (ওসির) মুঠোফোনে কল করে নিজেকে স্বারাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতি পরিচয় দিয়ে তার বাসায় যেতে বলে। ওসি’র সন্দেহ হলে তিনি তাৎক্ষনিকভাবে গাড়ীযোগে ওই বাড়ীতে উপস্থিত হন। পরে হুমায়ূন ও তার স্ত্রীর কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। এক পর্যায়ে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগাযোগ করে এ ব্যপারে নিশ্চিত হওয়া যায় যে, পটুয়াখালীতে হুমায়ুন নামে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন ভগ্নিপতি নেই। এরপর ব্যাপারটি জেলা পুলিশ সুপারকে অবহিত করে প্রতারক হুমায়ুনকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক হুমায়ুন জানায়, সে একজন বাস চালক। ঢাকায় বাস গাড়ীর ব্যবসা আছে তার। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতির ভাই খোকনের সাথে হুমায়ুনের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় তিনি প্রতারনার এ সুযোগ গ্রহন করেছেন বলেও পুলিশের কাছে স্বীকার করেন। আটক হুমায়ুন উপজেলার দুমকি সাতানি গ্রামের মতলেব শরীফের ছেলে।

এদিকে এলাকাবাসী জানায়, পুলিশের হাতে আটক হুমায়ুন দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের লোক পরিচয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা এবং চাকুরীর তদবির করে এলাকার অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

অপরদিকে প্রতারক হুমায়ুন আটক হওয়ার সংবাদ শুনে হাতিয়ে টাকা ফেরত পাওয়ার আশায় ভূক্তভোগীরা এখন থানায় জড়ো হয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com