ক্রিস গেইলকে সাড়ে ৫ লাখ ডলারে কিনলো বরিশাল বার্নার্স
বরিশাল ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের নিলামে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলকে ৫ লাখ ৫১ হাজার ডলারে কিনেছে বরিশাল বার্নার্স। ঢাকায় হোটেল রেডিসনের উইন্টার গার্ডেনে বিপিএল প্রথম আসরের নিলাম ১৯ জানুয়ারী বৃহষ্পতিবার সকাল এগারোটা বিশ মিনিটে শুরু হয়। এতে ঢাকা গ্ল্যাডিয়েটরস, চট্টগ্রাম কিংস, বরিশাল বার্নার্স, খুলনা রয়েল বেঙ্গলস, দুরন্ত রাজশাহী ও সিলেট রয়ালস অংশ নেয়। বিদেশি ক্রিকেটারদের দিয়ে নিলামের ডাক শুরু করা হয়।
নিলামে বরিশাল বার্নার্স ছাড়া বাকি পাঁচ দলই আফ্রিদির কেনার জন্য দর ডাকেন। সিলেট আফ্রিদির জন্য ৫ লাখ ১০ হাজার, চট্টগ্রাম ৬ লাখ, রাজশাহী ৫ লাখ ৪০ হাজার, খুলনা ৬ লাখ ১২ হাজার হাঁক দেয়। তবে শেষ পর্যন্ত শহীদ আফ্রিদিকে সর্বোচ্চ সাত লাখ ডলারে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটরস।
অবশ্য শহীদ আফ্রিদির নিলামের আগেই ক্রিস গেইলকে ৫ লাখ ৫১ হাজার ডলারে দলে নেয় বরিশাল। তাকে দলে নিতে বরিশাল ও রাজশাহী ৫ লাখ দর হাঁকে। পরে রাজশাহীর ৫ লাখ ৩০ হাজার ডলারকে টপকে গেইলকে পায় বরিশাল। আগামী ১৪ এপ্রিল বরিশাল বার্নার্স দলের মাথে যোগ দিবেন গেইল।
বরিশাল বার্নার্স দলঃ ব্র্যাড হজ (১ লাখ ৪০ হাজার), ক্রিস গেইল (৫ লাখ ৫১ হাজার), ইয়াসির আরাফাত (৮০ হাজার), আহমেদ শেহজাদ (৫০ হাজার), সোহরাওয়ার্দী শুভ (৪৫ হাজার), মোহাম্মদ মিথুন (৮০ হাজার), হামিদ হাসান (৪০ হাজার), রমিজ রাজা জুনিয়র (২৫ হাজার)
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)
|