Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ৪১৮ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক
১৯ January ২০১২ Thursday ১২:০৮:১৮ AM
Print this E-mail this

বরিশালে ৪১৮ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক


ফেন্সিডিল

বরিশালে আটক ৪১৮ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকার (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল ডেস্ক :: বরিশালে ৪১৮ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে র‌্যাব-৮ সিপিসি-১ এর একটি বিশেষ দল। ১৮ জানুয়ারী বুধবার বরিশালের কাশিপুর গণপাড়া সংলগ্ন মহাসড়কে তল্লাশী করে ফেন্সিডিলের এ চালানসহ প্রাইভেটকারটি আটক করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা গেছে, বরিশাল শহরে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর গণপাড়া মহাসড়ক দিয়ে ঢাকা মেট্রো-গ-১১-৯৩৭৪ নম্বরের একটি প্রাইভেটকারে ফেন্সিডিলের একটি বড় চালান আসছে গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে র‌্যাব-৮ সিপিসি-১ এর একটি বিশেষ দল কাশিপুর গণপাড়া মহাসড়কে অবস্থান নেয়। সহাসড়কে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারটির চালকসহ ভিতরে অবস্থান করা ২/৩ জন মাদক ব্যবসায়ী দ্রুত বেগে গাড়িটি চালিয়ে কাশিপুর গণপাড়ার জনৈক আবুল বাছেদের বাড়ীর সামনের রাস্তার উপর প্রাইভেটকারটি ফেলে রেখে পালিয়ে যায়। র‌্যাব গাড়িটি তল্লাশী করে চালকের সীটের নীচে গাড়ীর বডির ভিতর অভিনব কায়দায় রক্ষিত ৪১৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে।

এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com