Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:১৫ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে জ্বিনের বাদশা গ্রেপ্তার
২৭ December ২০১১ Tuesday ৪:৪৩:৫৯ PM
Print this E-mail this

দুমকিতে জ্বিনের বাদশা গ্রেপ্তার


দুমকি, ২৭ ডিসেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকিতে জ্বিন চালানের মাধ্যমে অসাধ্য সাধনের প্রতারণার আশ্রয়ে বহুমানুষকে সর্বশান্ত করার অভিযোগে মুখোষধারী প্রতারক কথিত জ্বিনের বাদশা নামধারী আ: ছত্তারকে অবশেষে আটক করেছে পুলিশ। থানা পুলিশ ২৫ ডিসেম্বর রবিবার গভীর রাতে উপজেলার উত্তর মুরাদিয়ার রাস্তার মাথা এলাকার মমিন চৌকিদারের বাড়িতে অভিযান চালিয়ে ছত্তারকে আটক করতে সক্ষম হয়। কথিত জিনের বাদশা ছত্তারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে বহু লোকের কাছ থেকে নগদ টাকা, গহনা পত্র সহায় সম্পদ হাতিয়ে নিয়ে সর্বশান্ত করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার তাকে কোটে সোপর্দ করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মুরাদিয়া রাস্তার মাথা এলাকায় ঘরজামাই থাকার সুবাদে মৃত মমিন উদ্দিন চৌকিদারের বাড়িতে অবস্থান করে কথিত জ্বিনের বাদশা আ: ছত্তার দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার আসল ঠিকানা পার্শ্ববর্তি বাউফল উপজেলার কৌখালী গ্রামের মৃত: মজিদ সন্যামতের ছেলে এই ছত্তার। শশুরবাড়িতে থেকে শ্যালক নুরুল ইসলাম চৌকিদার ও শাহাবুদ্দিনের সহায়তায় জ্বিনের চালানের প্রতারনা করে বহু মানুষকে সর্বশান্ত করে আসছিল। আর এই প্রতারণার অর্থেই সে ওই গ্রামে নিজ নামে জমি কিনে পাকা বাড়ি বানিয়ে দাপটের সাথে বসবাস করছিলেন।

উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ঝন্টু সাহা নামের এক ব্যবসায়ীকে কোটিপতি বানানোর প্রতিশ্রুতি দিয়ে ১লক্ষ ৩০হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকাবাসীরা জানায় কথিত জ্বিন ছত্তারের প্রতারনার চক্রে শ্যালক নুরুল ইসলাম চৌকিদার ও শাহাবুদ্দিন সরাসরি জড়িত আছে। নুরুল ইসলাম চৌকিদারের সাথে থানা পুলিশের সখ্যতার কারণে বহুলোকের সাথে প্রতারণার পরও বহাল তবিয়তে ছিলেন কথিত জ্বিনের বাদশা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহনেয়াজ জানান, আটককৃত আ: ছত্তারের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট ও লিখিত অভিযোগ না পাওয়ায় এর আগে কোন ব্যবস্থা নেয়া হয়নি। লিখিত অভিযোগ ও নিয়মিত মামলা দায়েরের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ধৃত আসামীকে কোটে সোপর্দ্দ করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com