Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪১ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » ঢাকায় অপহৃত শিশু পিরোজপুর থেকে উদ্ধার, অপহরণকারী আটক
২৭ December ২০১১ Tuesday ৫:৫৭:১২ PM
Print this E-mail this

ঢাকায় অপহৃত শিশু পিরোজপুর থেকে উদ্ধার, অপহরণকারী আটক


পিরোজপুর, ২৭ ডিসেম্বর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): ঢাকা থেকে অপহৃত মুন্না (৪) নামের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-৮ সদস্যরা। এসময় তারা ওয়াসিম নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করে। ২৬ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার ওদনকাঠী গ্রামের ১টি বাড়ি থেকে র‌্যাব সদস্যরা শিশুটিকে উদ্ধার করে।

জানা যায়, অপহরণকারী ওয়াসিমের বাড়ি পিরোজপুর সদর উপজেলার বাটাজোর গ্রামে। কিছুদিন আগে ঢাকার ডেমরা থেকে মুন্নাকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

র‌্যাব-৮ এর উপ সহকারী পরিচালক রেজাউল আমাদের বরিশাল ডটকমকে জানান, শিশুটির অভিভাবক বিষয়টি র‌্যাবকে জানায়। পরে মুঠোফোনের কল ট্রাকিং করে পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামে অপহরণকারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র‌্যাব। এদিকে র‌্যাব কৌশলে শিশুটির অভিভাবকের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণের ১ লাখ টাকা লেনদেনের স্থান ও সময় নির্ধারণ করে। সে অনুযায়ী অপহরণকারীরা ২৬ ‍ডিসেম্বর সোমবার রাত ১ টার দিকে শিশুটির অভিভাবককে পিরোজপুরের বলেশ্বর ব্রিজের পশ্চিম পাশের ঢালে মুক্তিপণের টাকা নিয়ে থাকতে বলে। এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা র‌্যাব-৮ এর সদস্যরা অপহরণকারী ওয়াসিমকে আটক করতে সক্ষম হয়।

পরে তার স্বীকারোক্তী অনুযায়ী ওদনকাঠী গ্রামের ১ টি বাড়ি থেকে অপহৃত মুন্নাকে উদ্ধার করা হয়।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com