|
| | | | ঝালকাঠিতে সনাকের কমিটি গঠন
 টিআইবি পরিচালিত সনাক’র ঝালকাঠি শাখার নতুন সভাপতি প্রফেসর লাল মিয়া সভাপতি এবং সহ-সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও সাহানা আলম
ঝালকাঠি, ৬ জানুয়ারী (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): দুর্নীতবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করার লক্ষে ঝালকাঠিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ১৪ সদস্যের নতুন কমিটি হয়েছে। এতে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর লাল মিয়া সভাপতি এবং সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু ও জেলা মহিলা পরিষদের সভানেত্রী সাহানা আলম সহ-সভাপতি পদে নির্বাচিত হন। সনাক কার্যালয়ে ৩ জানুয়ারী মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিশেষ সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন- প্রফেসর মোঃ রুস্তম আলী, আবদুল লতিফ লক্ষী, হাবিবুর রহমান তালুকদার, মোঃ হেমায়েত হোসেন, আবদুস সালাম, গৌতম বণিক, কামরুন্নেসা আজাদ রুবি, হোসনে আরা হেলেন, গৌতম সরকার বাবু, ছালেক আজাদ সোহাগ ও রাবেয়া কবীর শিল্পী।
–
(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |