ভোলায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ২ যুবক আটক
 ৩১ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাজাসহ আটককৃত শাহাবুদ্দিন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
ভোলা, ৭ জানুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলা সদর উপজেলায় পৃথক অভিযানে ২ পিচ ইয়াবা ৩১ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাজাসহ ২ যুবককে আটক করেছে ভোলা সদর থানা পুলিশ।
৬ জানুয়ারী শুক্রবার রাত ১১টায় ভোলা সদর রোডে অবস্থিত হোটেল আলাউদ্দিন থেকে ২পিচ ইয়াবাসহ মোঃ ইব্রাহীম (২০) নামে এক কলেজ ছাত্রকে আটক করে হয়েছে। আটককৃত ইব্রাহীম ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের জয়নাল সিকদারের ছেলে। সে ভোলা সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
ভোলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বশির জানান, ৬ জানুয়ারী শুক্রবার রাতে বেশ কিছু যুবক ২পিচ ইয়াবা সহ মোঃ ইব্রাহীমকে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে নির্দোষ বলে দাবি করছে।
অন্যদিকে এর আগে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ফেরীঘাট থেকে ৩১ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাজাসহ শাহাবুদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত শাহাবুদ্দিন লালমোহন উপজেলার চর ছকিনা গ্রামের ইউনুস বেপারীর ছেলে।
ইলিশ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ বরকত জানান, ৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ফেরীঘাটে অভিযান চালায়। এ সময় গাজা-ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এ ব্যপারে মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |