|
| | | | ঝালকাঠিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মিছিল সমাবেশ
 ঝালকাঠিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মিছিল (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
ঝালকাঠি, ৭ জানুয়ারী (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠিতে ৭১’ এর মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় মজাজোটের উদ্যেগে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ উপলক্ষ্যে মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারেক হোসেন মল্লিক, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দুলাল সাহা, জেলা জাতীয় পর্টির দপ্তর সম্পাদক সৈয়দ আবু শহিদ ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জামাল হোসেন মিঠু , ছাত্রলীগ নেতা মাইনুল হাসান প্রমুখ।
–
(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |