Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪১ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় জাল টাকাসহ একজন আটক
১৮ January ২০১২ Wednesday ৫:৩৯:৪৯ PM
Print this E-mail this

বরগুনায় জাল টাকাসহ একজন আটক


বরগুনায় জাল টাকা

বরগুনায় জাল টাকাসহ আটককৃত হাবিব (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ১৮ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় জাল টাকাসহ হাবিবুর রহমান হাবিব নামে একজনকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা। ১৭ জানুয়ারী মঙ্গলবার রাত সোয়া এগারোটায় তাকে আটক করে বেতাগী থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ নূর-উজ-জামান জানান, বরগুনার বেতাগী উপজেলার দক্ষিন ছোপখালী গ্রামের হাবিবুর রহমান হাবিবকে (৪৮) আটকের পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের আলতাফ হোসেনের বাসা থেকে এক হাজার টাকার ২৪ টি ও পাঁচশত টাকার ৮ টি জালনোট উদ্ধার করা হয়েছে। তবে আলতাফ হোসেনকে আটক করতে পারেনি র‌্যাব সদস্যরা। ১৮ জানুয়ারী বুধবার সকালে হাবিবুর রহমানকে বেতাগী থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব সদস্যরা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com