Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৩৭ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি, ৮ জেলে অপহরণ
৭ January ২০১২ Saturday ১১:০২:৩৮ PM
Print this E-mail this

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি, ৮ জেলে অপহরণ


মাছ ধরার ট্রলারকলাপাড়া, ৭ জানুয়ারী (মেজবাহউদ্দিন মাননু/আমাদের বরিশাল ডটকম): সমুদ্র সৈকত কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ৮টি ট্রলারে ডাকাতি হয়েছে। ৬ জানুয়ারী শুক্রবার মধ্যরাতে কুয়াকাটা থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে গভীর সমুদ্রে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ট্রলারগুলো মধ্যে ৬টির নাম পাওয়া গেছে।

ট্রলারগুলো হচ্ছে- এফ বি আল মামুন-২, এফবি সাগর-২, এফবি জান্নাতুল ফেরদৌস, এফবি নাঈম, এফবি শ্রাবন, এফবি সোহেল। এ সময় ডাকাতরা মালামালসহ তিনটি ট্রলারের আট জেলেকে অপহরন করে নিয়ে গেছে।

অপহৃত জেলেদের মধ্যে ছয় জনের নাম জানা গেছে। এরা হচ্ছেন, আবদুল জলিল মাঝি (৩৫), বাবুল (৩৬), ফোরকান (৩৩), চানমিয়া (৩৪), হারুন মাঝি (৪১) ও নাজিম উদ্দিন(৩৮)। এসব জেলেদের বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ডাকাতির কবল থেকে ফিরে আসা মহিপুরের এফবি জান্নাতুল ফেরদৌস ট্রলারের মালিক ফারুক বিশ্বাস জানান, তিনদিন আগে মৎস্য বন্দর মহিপুর থেকে মাছ ধরার জন্য তার ট্রলারসহ ১০/১২টি ট্রলার গভীর সমুদ্রে যায়। ৬ জানুয়ারী শুক্রবার মধ্য রাতে সাগরের সোনারচর সংলগ্ন এলাকায় সশস্ত্র ডাকাতরা তাদের উপর হামলে পড়ে। সশস্ত্র ডাকাতদল মাছ, জাল, জ্বালানিসহ নগদ টাকা পয়সা নিয়ে যায়।

এফবি জান্নাতুল ফেরদৌস ট্রলারের জেলে আফজাল হোসেন জানান, ডাকাতরা যাওয়ার সময় একটি টোকেন দিয়ে গেছে। সেখানে লেখা রয়েছে ‘রফিক বাহিনী’ নামে একজনের নাম। টোকেনে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দেয়া আছে। তবে ট্রলারের মালিক ও জেলেরা ভয়ে মোবাইল নম্বরটি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

কলাপাড়া কোষ্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের টহল এলাকার বাইরে এই ডাকাতি সংঘটিত হয়েছে। তবে গত কয়েকদিন ধরে ডাকাতি বেড়ে যাওয়ায় আমরা টহল জোরদার করেছি।’


(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com