ঝালকাঠিতে সাংবাদিকদের মানবাধিকার বিষয়ক কর্মশালা
ঝালকাঠি, ১৮ জানুয়ারী (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠিতে মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ‘রিলিফ ইন্টারন্যাশনাল’ পরিচালিত প্রকল্প ‘ট্রান্সপারেন্সি ফর হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ এর আয়োজনে ১৮ জানুয়ারী বৃধবার ঝালকাঠি সার্কিট হাউসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক হেমায়েত উদ্দিন হিমু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মু. আবদুর রশিদ, দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্জু ও জেলা সাংবাদিক সংস্থার সভাপতি জিয়াউল হাসান পলাশ বিশেষ অতিথি ছিলেন।
রিলিফ ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম অফিসার মাসুদ আল মামুন ও জোবায়দুর রহমান শোয়েব বক্তৃতা করেন।জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন। এতে মানবাধিকার ও সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনার পর অংশগ্রহণকারীরা গণমাধ্যমের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণ বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করেন।
–
(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |