Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪০ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » সংবাদ শিরোনাম » জলদস্যুদের আস্তানায় কোষ্টগার্ড-র‌্যাব’র অভিযান, অপহৃত ৭ জেলে উদ্ধার
৮ January ২০১২ Sunday ৬:১৬:১২ PM
Print this E-mail this

জলদস্যুদের আস্তানায় কোষ্টগার্ড-র‌্যাব’র অভিযান, অপহৃত ৭ জেলে উদ্ধার


বিএফডিসি ঘাট

৭ জানুয়ারী পাথরঘাটার বিএফডিসি ঘাটে জলদস্যুদের হাত থেকে ফিরে আসা ১৬ জেলে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ৮ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমিন সোহেল): বঙ্গোপসাগরে জলদস্যুদের সশস্ত্র হামলায় এক জেলে নিহত, তিন জন গুলিবিদ্ধ এবং ৩৫ জেলে অপহরণের ঘটনায় ৮ জানুয়ারী রোববার সকালে সুন্দরবনের সুপতি ও দরজার খাল এলাকায় জলদস্যূ জিহাদ বাহিনীর পাঁচ আস্তানায় হামলা চালিয়েছে র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ বাহিনী। এসময় কুখ্যাত জলদস্যু জিহাদ বাহিনীর ব্যবহৃত ৫টি আস্তানা (খড়-কুটা ও পলিথিন’র তৈরী ঘর) পুড়িয়ে দেয় কোস্টগার্ড ও র‌্যাব সদস্যরা। ৮ জানুয়ারী রোববার বেলা একটা পর্যন্ত পরিচালিত এ অভিযানের সময় কোস্টগার্ড ও র‌্যাব সদস্যরা অপহৃত ৭ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উদ্ধারকৃত জেলেরা হচ্ছে- এফবি সোলায়মান ট্রলারের সুরেন গোমস্তা, রবিন গোমস্তা, মনি হাওলাদার, হরেণ মিস্ত্রী, বাবুল মিয়া, সঞ্জু বেপারী, নির্মল বৈরাগী। এদের সকলের বাড়ী পিরোজপুর জেলার পাড়ের হাট এলাকায়।

কোষ্টগার্ড পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. হারুন-অর-রশিদ আমাদের বরিশাল ডটকমকে জানান, ‘জলদস্যুদের গ্রেপ্তার করতে কোষ্টগার্ড পাথরঘাটা, তালতলী ও পশ্চিম জোনের সদস্য এবং র‌্যাব-৮ সদস্যদের নিয়ে আমরা ৮ জানুয়ারী রোববার সকালে দরজার খাল সংলগ্ন সুন্দরবন এলাকায় অভিযান শুরু করি। এসময় জলদস্যুরা আমাদের উপস্থিতি টের পেয়ে গুলি করা শুরু করে। আমরাও পাল্টা গুলি ছুঁড়ি। এক পর্যায়ে জলদস্যুরা গুলি ছুঁড়তে ছুঁড়তে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরে তাদের আস্তানা থেকে এফবি সোলেমান নামে একটি ট্রলারসহ ৭ জেলেকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসে কোস্টগার্ড। অভিযানকালে জলদস্যুদের ৫টি আস্তানা পাওয়া গেলে তা পুড়িয়ে দেয়া হয়।’ আস্তানায় জলদস্যুদের ব্যবহৃত পোশাক ও হাড়ি পাতিল পাওয়া গেছে বলে তিনি জানান।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার মোহাম্মদ নুর-উজ-জামান জানান, ‘৭ জানুয়ারী শুক্রবার রাতে বঙ্গোপসাগরে ৩০-৪০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। তাদের উদ্ধার করতে আমরা অভিযান শুরু করে ৭ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।’ তবে তাদের উদ্ধার করতে র‌্যাব ও কোষ্টগার্ড সদস্যদের ৫০ রাউন্ড গুলি ছুঁড়তে হয়েছে বলে তিনি দাবী করেন। তিনি আরো জানান, বাকী জেলেদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ বাহিনীর বিশেষ এ অভিযানে র‌্যাব-৮ এর পক্ষে নেতৃত্ব দেন লে. কমান্ডার নূরুজ্জামান এবং কোস্টগার্ডের পক্ষে নেতৃত্ব দেন কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লেঃ হারুন অর রশিদ।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com