|
| | | | ঝালকাঠি পৌর নির্বাচনঃ ভোট পূন:গণনার স্থগিতাদেশ বহাল
ঝালকাঠি, ৮ জানুয়ারী (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠি পৌর নির্বাচনে ১৮টি কেন্দ্রের ভোট পূনরায় গণনা স্থগিত করার হাইকোর্টের আদেশ সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালত বহাল রেখেছেন। ৫ জানুয়ারী বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ৮ জানুয়ারী রবিবার পৌর নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী লিয়াকত আলী তালুকদার চেম্বার জজ আদালতে আপীল আবেদন করেন। আপীলের শুনানী শেষে সুম্প্রীম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারক মাহমুদ হোসেন এ আদেশ দেন।
উল্লেখ্য, ইতিপূর্বে লিয়াকত আলী তালুকদারের নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১৮টি কেন্দ্রের ভোট পূণরায় গননার আদেশ দিয়েছিলেন। এ আদেশের বিরুদ্ধে মেয়র আফজাল হোসেন রানা হাইকোর্টে ৫ জানুয়ারী বৃহস্পতিবার আপীল করলে ট্রাইব্যুনালের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করা হয়। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ৮ জানুয়ারী লিয়াকত তালুকদার সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল করলে আদালত এ আদেশ দেন।
–
(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |