ভোলায় নিজ পৈতৃক বাড়িতে এলেন কোলকাতার এমএলএ
 কোলকাতার এমএলএ স্বর্ণ কুমার সাহা এবং বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র এ্যাড.শওকত হোসেন হিরনকে ফুলেল শুভেচ্ছা জানায় ভোলাবাসী (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
ভোলা, ৮ জানুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলায় শৈশবের স্মৃতিবিজরিত নিজ পৈতৃক বাড়িতে এলেন কোলকাতার এমএলএ স্বর্ণ কুমার সাহা। বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র এ্যাড.শওকত হোসেন হিরন এসময় তার সাথে ছিলেন। এসময় তারা ভোলার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।
৮ জানুয়ারী রোববার সকাল ১০টায় কোলকাতার এমএলএ স্বর্ণ কুমার সাহা এবং বিসিসি মেয়র এ্যাড.শওকত হোসেন হিরন বরিশাল থেকে ভোলায় আসেন। এরপর দুপুরে তারা বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ভোলার সন্তান কমরেড নলিনী দাসের প্রতিকৃতিতে পুষপমাল্য অর্পন ও নলিনী দাসের স্মৃতিবিজরিত পাঠাগার পরিদর্শন করেন। দুপুরের পরে এমএলএ স্বর্ণ কৃমার সাহা শহরের দরগা রোডস্থ তার জন্মস্থান পৈত্তিক বাড়িতে বেশ কিছুটা সময় কাটান।
এর আগে সকাল ১১টায় সার্কিট হাউজে জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিশিষ্ট ব্যাক্তিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এসময় এমএলএ স্বর্ণ কুমার সাহা বলেন, ‘সোনার বাংলা আসলেই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠস্থান।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ মেসবাহুল ইসলাম, পুলিশ সুপার বশির আহম্মেদ, ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ। এরপর সন্ধ্যা ৭টায় তারা ভোলা ত্যাগ করেন।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |