জিয়ানগরে ৩ দিন ধরে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
জিয়ানগর, ৮ জানুয়ারী (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে জন জীবন বিপর্যনত হয়ে পড়েছে। ৬ জানুয়ারী শুক্রবার থেকে ৮ জানুয়ারী রোববার পর্যন্ত ৩ দিন ধরে বৃষ্টিতে উপজেলার অধিকাংশ পাকা আমনের ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা।
এ ব্যাপারে ইন্দুরকানী গ্রামের রবি শষ্য চাষী আনোয়ার হোসেন জানান, পৌষের শেষে ৩ দিন ধরে বৃষ্টিতে আমাদের চাষ করা ফসলের অনেক ক্ষতি হয়েছে।
চাড়াখালী গ্রামের জেলে শামীম জানান, বৃষ্টি ও কুয়াশার কারেন আমরা নদীতে যেতে পারছি না বলে না খেয়েই থাকতে হচ্ছে।
অপরদিকে, অসময়ে বৃষ্টিতে নগরীর রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে। বৃষ্টি আর শীতের কারনে ঘর থেকে বের হতে চাচ্ছে না অনেকেই।
–
(আমাদের বরিশাল ডটকম/জিয়ানগর/আশি/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |