Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৩৫ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটা পৌরসভার মেয়র-কাউন্সিলরদের জীবনের নিরাপত্তা দাবী
৯ January ২০১২ Monday ৭:০১:০৪ PM
Print this E-mail this

পাথরঘাটা পৌরসভার মেয়র-কাউন্সিলরদের জীবনের নিরাপত্তা দাবী


সংবাদ সম্মেলন

পাথরঘাটা পৌরসভার মেয়র-কাউন্সিলরদের সংবাদ সম্মেলন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ৯ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব ও ৭ কাউন্সিলর ৯ জানুয়ারী সোমবার দুপুরে জীবনের নিরাপত্তা দাবী করে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভার দু’জন কাউন্সিলর ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন সন্ত্রাসী তাদের জীবননাশের হুমকী দিচ্ছে বলে তারা দাবী করছেন। একইসাথে বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু তাদের ইন্দন জোগাচ্ছেন বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মেয়র ছাড়াও কাউন্সিলর ফাতেমা পারুল, ফরিদা ইয়াসমিন কলি, মাহবুবুর রহমান খান, আবদুল করিম, আবদুস সালাম শরীফ, আবুল কালাম আজাদ ও কামরুল হুদা মিরাজ উপস্থিত ছিলেন।

পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব লিখিত বক্তব্যে বলেন, আওয়ামীলীগ পন্থি পৌর কাউন্সিলর কাজী আবদুল মালেক ও মোজাম্মেল হক পনু সন্ত্রাসীদের সাথে নিয়ে পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান খান, আবদুল করিম, আবদুস সালাম শরীফ, আবুল কালাম আজাদ ও কামরুল হুদা মিরাজকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকী দিচ্ছে। প্রশাসনের কাছে নিরাপত্তা দাবী করেও তাদের নিরাপত্তা মিলছে না বলে পৌর মেয়র অভিযোগ করেন।

পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব এ বিষয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি নিয়ে বসার জন্য কয়েকবার সকল কাউন্সিলরদের নিয়ে আলোচনা করেছি। কিন্তু পনু আওয়ামীলীগের নেতা হবার কারনে খামখেয়ালীভাবে যা ইচ্ছে তাই করছে। আমি এব্যপারে পাথরঘাটা থানার ওসির কাছে কাউন্সিলরদের নিরাপত্তা চেয়েছি। কিন্ত ওসি কোন প্রকার কর্ণপাত করছেন না বলে তিনি অভিযোগ করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয় কোর্টের আদেশ প্রয়োজন। কোর্টের অনুমতি সাপেক্ষে তাদের ব্যপারে ব্যাবস্থা নেয়া হবে।

এ ব্যপারে মোজাম্মেল হক পনু বলেন, পাথরঘাটা পৌরসভার মেয়রকে বরগুনা-২ আসনের এমপি গোলাম সবুর টুলু সরকারী সফরে বিদেশ যাওয়ার জন্য সকল ধরনের সাহায্য করেছেন। সেখানে জামায়াত-বিএনপির কাউন্সিলররা এমপিকে সমাজে হেয় পতিপন্ন করার জন্য তাকে বাদ দিয়ে পৌর মেয়রকে সংবর্ধনা দেয়ায় আমি বাঁধা দিলে আমার বিরুদ্ধে মামলা করা হয়। তবে কাউন্সিলররা কি কারণে পালিয়ে বেড়াচ্ছে তা আমি জানি না।

এব্যাপারে বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু জানান, পৌর কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব থাকলে তা মেয়র নিরসন করবেন। মেয়র যদি সেটা করতে না পারেন, তার দায়ভার আমার উপর চাপানো যাবেনা। তিনি মেয়রকে হুমকী দেবার কথা অস্বীকার করে বলেন, অনেকদিন ধরে মেয়রের সাথে আমার কথা হয়নি। তার দাবী মেয়র “আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপচেষ্টা চালাচ্ছে”। এলাকার উন্নয়নে মেয়রের যে ধরনের সমন্বয় করা দরকার, তা তিনি করছেননা। মেয়র সামপ্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন। যুব ঐক্য পরিষদ গঠনের নামে একটি ফরম ছেড়েছেন, যাতে লেখা আছে মুসলমান ছাড়া কেউ সদস্য হতে পারবেননা। এটা এক ধরনের জঙ্গীবাদ।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com