পিআইবি মহাপরিচালকের বরগুনা লোকবেতার পরিদর্শন
 পিআইবি মহাপরিচালক ওবাসাসের সিটি এডিটরকে লোকবেতারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
বরগুনা, ১৯ ফেব্রুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): পিআইবি’র মহা-পরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস ও বাসস’র সিটি এডিটর অজিত কুমার সরকার ১৯ ফেব্রুয়ারী রোববার বিকেলে বরগুনা লোকবেতার কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।
এসময় তাদেরকে লোকবেতারের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন- লোকবেতারের গবেষনা কর্মকর্তা সানজিদা রহমান। মতবিনিময় সভায় আলোচনা করেন- লোকবেতারের কেন্দ্রীয় সমন্বয়কারী তারেক মাহমুদ, স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, সেচ্ছাসেবক এম এইচ মাহবুব, জেমিমা আশরাফি মৌ, শারমিন আক্তার রিমা, হেমা জান্নাত মৌ, হুমায়রা মিম, ফারজানা আক্তার তাহিরা প্রমূখ।
মতবিনিময়কালে পিআইবি’র মহাপরিচালক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে কমিউনিটি রেডিও নতুন মাত্রা যোগ করেছে। এলাকার উন্নয়নে কমিউনিটি রেডিও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। তবে কমিটি রেডিও পরিচালনা ও অনুষ্ঠান করতে স্থানীয় লোকজনকে আরো বেশী সম্পৃক্ত এবং প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।’ তিনি পিআইবির পক্ষ থেকে ভবিষ্যতে কমিউনিটির রেডিওর সাথে জড়িতদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
বাসসের সিটি এডিটর অজিত কুমার সরকার বলেন, ‘কমিউনিটি রেডিও আগামী এক বছরের মধ্যে ব্যাপক সারা ফেলবে। স্থানীয় মানুষের উন্নয়নে কমিউনিটি রেডিও যতটা ভূমিকা পালন করতে পারে, অন্য কোন গণমাধ্যমের পক্ষে সেটা সম্ভব নয়।’
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |