বরিশালের ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোকজ

বরিশাল ডেস্ক :: বরিশাল জেলার ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোকজের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পলাশ কান্তি বালা। ভূমি উন্নয়ন করের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় ২০ ফেব্রুয়ারী সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সম্মেলন সভায় তিনি এ নির্দেশ দেন।

জানা গেছে, বরিশাল জেলার প্রতিটি উপজেলায় ৬০ ভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়। এর মধ্যে বরিশালের ৫ উপজেলা গত জানুয়ারী মাসে বেঁধে দেয়া এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়া উপজেলাগুলো হলো- বরিশাল সদর (অর্জিত লক্ষ্যমাত্রা ৩৬ভাগ), বাবুগঞ্জ (৫২ভাগ), মুলাদী (৩৯ভাগ), হিজলা (৪৫ভাগ) এবং মেহেন্দিগঞ্জ (৫১ভাগ)।

এর পরিপ্রেক্ষিতে জেলা রাজস্ব সম্মেলন সভায় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়া উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে জবাব চাওয়া হয়। তবে তারা তেমন কোন যুক্তি দেখাতে না পারায় তাদের শোকজের নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজা মিয়া আমাদের বরিশাল ডটকমকে জানান, লোকবল সংকটের কারনে তার উপজেলায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি।

-
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)


WARNING: Any unauthorised use or reproduction of amaderbarisal.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.


আপনার মন্তব্য দিন

-------------------------------------------------------------------------
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
-------------------------------------------------------------------------


Latest Technology News from Tech Magazine:



Latest Entertainment News from Shine Entertainment Magazine: