Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:১৪ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » সংবাদ শিরোনাম » ঝালকাঠিতে এমপি আমুর সভামঞ্চ থেকে দুটি বোমা উদ্ধার
১৮ May ২০১২ Friday ৭:৫৯:৪৬ PM
Print this E-mail this

ঝালকাঠিতে এমপি আমুর সভামঞ্চ থেকে দুটি বোমা উদ্ধার


সভা মঞ্চ

ঝালকাঠির নথুল্লাবাদে আমির হোসেন আমুর সভা মঞ্চ থেকে উদ্ধার করা বোমা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

ঝালকাঠি, ১৮ মে (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠি-২ আসনের এমপি ও আ’লীগের কেন্দ্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমুর সভা মঞ্চের নীচ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। ১৮ মে শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ মাঠের সভা মঞ্চ থেকে পুলিশ বোমা দুটি উদ্ধার করে। নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়েছিলো। আমির হোসেন আমু সভা মঞ্চে যাবার আগেই পুলিশের মঞ্চ তল্লাশির সময় বোমা দুটি উদ্ধার করা হয়।

ঝালকাঠি পুলিশ সুপার মজিদ আলী সাংবাদিকদের জানান, একটি লাল এবং অপরটি কালো টেপ মোড়ানো দুটি বোমা পুলিশ সভা মঞ্চের নিচ থেকে উদ্ধার করে। বোমা দুটি উদ্ধারের পর নিস্ক্রিয় করতে পানিতে ভিজিয়ে রাখা হয়। ঘটনাস্থলে র‌্যাব এবং পুলিশ ব্যপক তল্লাশি চালায়। বোমা উদ্ধারের পরে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আমির হোসেন আমু বিকেল পৌনে ৬ টায় জনসভা স্থলে পৌছান। সভা মঞ্চে বোমা পাওয়া গেলেও জনসভার কাজ শান্তিপূর্নভাবে শেষ হয়।

নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাংগীর সর্দার এই বোমা সম্পর্কে তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, বিএনপি জামাত চক্রের ষড়যন্ত্র হিসেবে আমু ভাইয়ের জনসভায় জঙ্গিদের সহযোগীতায় এই বোমা ফাটানোর পরিকল্পনা হতে পারে বলে আমার ধারনা।


(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com