Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:১৬ AM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় সওজ’র চালককে এসিডে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা, আটক ১
১৮ May ২০১২ Friday ১:৪৯:২০ PM
Print this E-mail this

ভোলায় সওজ’র চালককে এসিডে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা, আটক ১


ভোলা, ১৭ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার বোরহানউদ্দিনে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে কাজল চৌধুরী (৫৫) নামের সড়ক বিভাগের এক রোলার চালককে এসিড দিয়ে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা। ১৭ মে বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাশেদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে এসিড দগ্ধ কাজল চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এসিড দগ্ধ আহত কাজল চৌধুরী জানান, তিনি সড়ক ও জনপথ বিভাগের লালমোহনে রোলার চালক পদে চাকুরী করছেন। ১৭ মে বৃহস্পতিবার হরতালে গাড়ি চলাচল বন্ধ থাকার খবরে তিনি খুব ভোরে বাইসাইকেল যোগে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অফিসে রওয়ানা দেন। বাড়ির পার্শ্ববর্তী হোসেন হাজী বাড়ির বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় রাশেদের নেতৃত্বে ২/৩ জন তার উপর এসিড নিক্ষেপ করে এবং দা দিয়ে কূপিয়ে পায়ে জখম করে। এতে তার মুখমন্ডল, বুক, দুই হাত ও পায়ের বেশকিছু অংশে এসিডে ঝলসে গেছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

ভোলা সদর হাসাপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মহিবুল্যাহ জানান, কাজল চৌধুরীর গায়ে দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো হয়েছে। এগুলো এসিড কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাবে না। ঢাকা ছাড়া এ পরীক্ষার কোন ব্যবস্থা নেই।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, এ ঘটনায় রাশেদ (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ডাক্তারি পরীক্ষা ছাড়া বিষয়টি এসিড কিনা নিশ্চিত হওয়া যাবে না।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com