" />
AmaderBarisal.com Logo

লালমোহনে ‘ফেলে রাখা’ বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

৩০ April ২০১২ Monday ৬:০১:৫৮ PM

লালমোহন, ৩০ এপ্রিল (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে পল্লী বিদ্যুতের কর্মচারীদের অবহেলায় রাস্তার পাশে পড়ে থাকে তারে জড়িয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রের। ৩০ এপ্রিল সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার গজারিয়া এলাকার পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গজারিয়া পশ্চিম বাজারে কিছুদিন আগে ঝড়ো হাওয়ায় পল্লী বিদ্যুতের তার ক্ষতিগ্রস্থ হলে পল্লী বিদ্যুতের কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ওই তার রাস্তার পাশে ফেলে রাখে। ৩০ এপ্রিল সোমবার দুপুর ১২ টার দিকে গজারিয়া কিণ্ডার গার্টেনের ২য় শ্রেণীর ছাত্র রাসেল (৮) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই তারের পাশ দিয়ে যাওয়ার সময় ওই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাসেলের পিতা নাসির গজারিয়ার স্ব-মিল শ্রমিক। শিশু রাসেলের মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শিশু রাসেলের মৃত্যুর জন্য পল্লী বিদ্যুতের কর্মচারীদের অবহেলাই দায়ী বলে মনে করেন এলাকাবাসী। তারা এ ঘটনার জন্য দায়ী পল্লী বিদ্যুতের কর্মচারীদের শাস্তি দাবী করেন।


(আমাদের বরিশাল ডটকম/লালমোহন/জজ/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।