Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:১৫ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাউফল পৌর শহর
১৮ May ২০১২ Friday ১:০১:১৮ PM
Print this E-mail this

পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাউফল পৌর শহর


পোষ্টার

পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাউফল পৌর শহর

কৃষ্ণ কর্মকার, বাউফল :: আসন্ন ২২ মে বাউফল পৌরসভা নির্বাচন । আর এই নির্বাচন উপলক্ষে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পটুয়াখালীর বাউফল পৌর এলাকা। কেবল পোষ্টারই নয়, স্টিকার, লিফলেট সহ প্রার্থীদের নামের সাথে প্রতীকের ও তাদের চরিত্রের গুনর্কিতনে যথারীতি রঙ ঢংয়ের গান বাজিয়ে চলেছে মাইকিং। কোন প্রার্থী সৎ ও যোগ্য, জণগণের জন্য কে বেশী ত্যাগ করতে পারবে, কাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে, কে সুখ-দুঃখে কাছে থাকবেন, এরকমই বিশ্লেষন চলছে ভোটারদের মাধ্যে। প্রার্থীদের ঘন ঘন আদাব-সালাম বেশ উপভোগ করছেন ভোটাররা। তাদের মনে প্রশ্ন নির্বাচন শেষ হয়ে গেলে এরকম আদাব-সালাম অব্যবহত থাকবে কিনা। ভোটারদের কদর বেড়ে যাওয়ায় তাদের মাঝেও অনেকটা ভাব এসে গেছে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করে। কোন প্রার্থীকেই তারা হতাশ করছেন না। সবাইকেই দোয়া দিয়ে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন। ফলে বিজয়ের ব্যাপারে সব প্রার্থীই শত ভাগ আশাবাদী।

প্রার্থীরা নির্বাচিত হতে পারলে ক্ষুধা, দারিদ্র, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক ডিজিটাল পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। প্রার্থীদের আশ্বাস দিলেও বুঝে শুনে তাদের ভোট প্রয়োগ করবেন এমন সচেতনতা ভোটারদের মাঝে ও সৃষ্টি হয়েছে। এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা এনিয়ে আতঙ্ক ও উৎকন্ঠ রয়েছে সবার মাঝে। সবার ধারনা ক্ষমতাসীন দল প্রভাব বিস্তার ও সহিংস পথ অবলম্বন করে রায় পাল্টে দিতে পারে। তবে আইন শংখলা বাহিনীর করা নজরদারী থাকলে ভোট জালিয়াতি করা সম্ভব হবেনা বলে বিশ্বাস এলাকার সাধারন ভোটারদের।

এই নির্বাচনে মেয়র পদে মাঠে চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা (তালা) প্রতীকের জিয়াউল হক জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক (দোয়াত-কলম) প্রতীকের গোলাম কিবরিয়া পান্নু, বিএনপির সমর্থন নিয়ে (দেয়ালঘড়ি) প্রতীকের বর্তমান মেয়র কাজী ফরিদুজ্জান টিপু। এছাড়া (কাপ-প্রিচ) প্রতীকের নিজাম উদ্দিন খান ও (আনারস) প্রতীকের সফিকুর রহমান শিমুলের কর্মী-সমর্থকদের দাবী তারা দু’জনও বিএনপির প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে আছেন। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ।

মেয়র প্রার্থীদের মধ্যে জুয়েল, পান্নু ও টিপুর মধ্যে নিবার্চনে ত্রিমুখি লড়াইয়ের কথাও স্পষ্ট হয়ে উঠেছে ভোটারদের মধ্যে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোটার ও পটুয়াখালী কৃষি ডিপ্লোমা কলেজের প্রভাষক অলিউল ইসলাম বলেন, প্রার্থী ও নেতাকর্মীদের দৌরঝাঁপ,আলাপ-আলোচনা ওনির্বাচনী তোরজোড় বইছে পৌর এলাকাজুড়ে। তবে পৌরবাসীর জীবন যাত্রার উন্নয়নের কথা মাথায় রেখে সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয়ে একজন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবো। পৌর নির্বাচনে ৭ হাজার ৪শ’ ৯৮ জন ভোটারের রায় এই আসনের বৃহত্তর জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে এমনটাও অভিজ্ঞ মহল ধারনা করছেন।


(আমাদের বরিশাল ডটকম/বাউফল/কৃক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com