Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১:২০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » ফোরম্যানকে মারধর করল নির্বাহী প্রকৌশলী
১০ May ২০১২ Thursday ১০:০১:২২ PM
Print this E-mail this

ফোরম্যানকে মারধর করল নির্বাহী প্রকৌশলী


পটুয়াখালী, ১০ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর স্থাণীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তার দপ্তরের মেকানিক্যাল ফোরম্যানকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ১০ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রকৌশলীর কক্ষে এ ঘটনার পর লিটন সুবিচার দাবী করে এবং যান্ত্রিক শাখায় প্রকৌশলীর নান ধরনের অনিয়ম ও দুর্ণীতির কথা উল্লেখ করে প্রধান প্রকৌশলী বরাবরে ফ্যাক্সযোগে একটি অভিযোগ পাঠিয়েছে। এর আগেও তুচ্ছ ঘটনায় একাধিকবার গালাগাল করে বহিরাগতদের দিয়ে মারধর করে দেখিয়ে দেয়ার হুমকি দিয়ে নির্বাহী প্রকৌশলী দুই বার লিটনকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বদলী করলেও ছাড়পত্র দেননি অভিযুক্ত প্রকৌশলী এমন অভিযোগ লিটনের।

লাঞ্ছিত ফোরম্যান মো. শরিফুল ইসলাম লিটন অভিযোগ করেন, প্রকৌশলী সাইদ আহমেদ বাসেত সকালে পিয়নকে দিয়ে তার নিজ কক্ষে ডেকে একটি অকেজো রোলার মেশিন ঠিক করার নির্দেশ দেন প্রকৌশলী। মেশিন ঠিক করতে জ্বালানি চাইলে প্রকৌশলী তাকে অকথ্য ভাষায় গালামন্দ করে। উত্তেজিত হয়ে এক পর্যায়ে প্রকৌশলী কাপড়-চোপড় বিক্রি করে তেল কিনতে বলেন। এমন কথায় লিটন প্রতিবাদ করলে নির্বাহী প্রকৌশলী তাকে চর-থাপ্পর দিয়েই ক্ষান্ত হননি। উত্তেজিত হয়ে প্রকৌশলীর টেবিলে থাকা পেপার ওয়েট ছুড়ে মারে তার শরীরে। নিজের আত্ম-রক্ষায় লিটন নির্বাহী প্রকৌশলীর কক্ষ থেকে দৌড়ে চলে যায়। তিনি জানান, ২০১১ সালের ৩০ জানুয়ারী পটুয়াখালীতে যোগদান করেন। তুচ্ছ ঘটনায় ওই বছরের ১০মে স্যার তার কক্ষে ডেকে আমার বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালাগালি করে ১৬মে তারিখে এলজিইডি/সিই/ই-৫৬/২০০৭/৪৮৩৯ নং স্মারকে আমাকে বদলী করেন খাগড়াছড়ি পার্বত্য জেলায়। বদলী করার পরে ছাড়পত্র চাইলে তা দেননি প্রকৌশলী। একই বছরের ২৫মে ৫৬/২০০৭/৫২৩৭ নং স্মারকে পার্বত্য রাঙ্গামাটি জেলায় বদলীর আদেশ দিলেও স্যার আমার ছাড়পত্র এখনও দেননি। অভিযোগে যান্ত্রিক শাখায় প্রকৌশলী নান ধরনের অনিয়ম ও দুর্ণীতির কথাও উল্লেখ করেছেন লিটন।

প্রত্যক্ষদর্শী এলজিইডির একাধিক ঠিকাদার জানান, লিটনকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে উচ্চবাচ্য গালমন্দ করার এক পর্যায়ে চর থাপ্পর মেরে লিটনকে মারধর করেই ক্ষান্ত হননি। তিনি উত্তেজিত হয়ে পেপার ওয়েট ছুরে মারলে ফোরম্যান লিটন রুম থেকে দৌড়ে অফিস থেকে পালিয়ে যায়। ঠিকাদাররা জানান, নির্বাহী প্রকৌশলী পটুয়াখালীতে যোগদানের পর পরই পটুয়াখালীর এলজিইডি’র ঠিকাদারসহ কর্মকর্তা-কর্মচারীদের সাথে খারাপ আচরন শুরু করেন। তিনি ঠিকভাবে অফিস করেন না বলে ঠিকাদাররা জানান, তার কারনে জেলার উন্নয়ণ কর্মকান্ড মুখ থুবরে পরেছে।

এসব অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী মো. সাইদ আহমেদ বাসেত বলেন, ফোরম্যানকে ডেকে রোলার চালু করতে বললে সে তা পারে না বলে আমাকে জানায়। তখন আমি তাকে বলি তা হলে তোমার কাজ কি? এ সময় আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে লিটন। তার পর একটু উচ্চবাচ্য কথাকাটাকাটি হয়েছে মাত্র। এর বেশী কিছু হয়নি। তিনি জানান, আমি লজ্জিত হয়েছি যে, অফিসিয়াল ব্যাপারে একটু আধটু রাগারাগি হতেই পারে, ও (লিটন) বাইরে গিয়ে বলবে এটা কি করে সম্ভব ?


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com