Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১:২০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে কালি প্রতিমা ভাংচুর, আটক ১
১৪ May ২০১২ Monday ৬:১৪:৩৩ PM
Print this E-mail this

পটুয়াখালীতে কালি প্রতিমা ভাংচুর, আটক ১


পটুয়াখালী, ১৪ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর লোহালিয়ার পালাপাড়া এলাকার কালিমন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ১৩ মে রবিবার রাতের কোন এক সময় দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার মোন্তাজ হাওলাদার (৪৫) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ১৪ মে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের একাধিক উর্দ্ধতন কর্মকর্তা।

মন্দির পরিচর্যা ও পরিচলনার দায়িত্বে থাকা ওই বাড়ীর কালিমাতার ভক্ত রমেশ মিস্ত্রি জানান, শত বছর পূর্ব থেকে ঘট স্থাপনের মধ্য দিয়ে বট গাছের নিচে প্রতিবছর পূঁজা অর্চনা করে আসছি। এ বছরই প্রথম মন্দিরখানা সংস্কার করে টিনের স্থাপনা তৈরীর কাজ চলছে। মন্দিরের স্থান বা অন্য কোন কিছু নিয়ে এলাকায় কারও সাথে আজ অবদি কোন রকমের ঝামেলা হয়নি। তার পরেও সকালে পূঁজা দিতে গিয়ে দেখি প্রতিমা ভাংচুর করা, ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। বুঝতে পারছিনা কে বা কারা প্রতিমা ভাংচুর করল।

লোহালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন তালুকদার জানান, মন্দিরের প্রতিমা ভাংচুর দুঃখ জনক ঘটনা। প্রাচীনকাল থেকে অস্থায়ী স্থাপনার মন্দিরখানায় বিভিন্ন পূঁজা আর্চনা করে আসছে হিন্দু সমপ্রদায়ের মানুষেরা। তবে যারা প্রতিমা ভাংচুর করছে, তারা শাস্তি পাবেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার কালি মন্দিরের প্রতিমাটি ভাংচুর করেছে এবং কুপিয়ে গুড়ো গুড়ো করে দিয়েছে দূর্বৃত্তরা ।

প্রাথমিকভাবে এ ঘটনার পিছনের কোন কারণ খুজে পাওয়া না গেলেও পুলিশ গুরুত্বের সাথে ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে মোন্তাজ হাওলাদার নামে ১ জনকে আটক করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com