Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:১৭ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » বরিশালের বধু হলেন লাক্স তারকা তাহসিন
১৮ May ২০১২ Friday ৯:৫৬:২৫ AM
Print this E-mail this

বরিশালের বধু হলেন লাক্স তারকা তাহসিন


তাহসিন ওয়াহিদ আনাম

অভিনেত্রী সিফাত-ই-তাহসিন এবং নির্মাতা ওয়াহিদ আনাম - ফাইল ফটো

বিনোদন ডেস্ক :: নোয়াখালীর মেয়ে লাক্স তারকা সিফাত-ই-তাহসিন এবং বরিশালের ছেলে নির্মাতা ওয়াহিদ আনাম বিয়ের পিড়িতে বসছেন। ১৮ মে শুক্রবার ঢাকার একটি মিলনায়তনে পারিবারিকভাবে এদের দু’জনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতার পর বর ওয়াহিদ আনামের বরিশালের সাগরদীর বাড়িতে উঠবেন নববিবাহিত এ তারকা দম্পতি। সেখানেই ২১ মে অনুষ্ঠিত হবে তাদের বৌভাত।

মডেল-অভিনেত্রী তাহসিন আর ওয়াহিদ আনামের প্রেমের সম্পর্ক খুব বেশি দিনের নয়। একটি নাটকের শুটিং করতে গিয়েই পরিচয় তাদের। সেখান থেকেই ভালো লাগা আর প্রেমে পড়া। দুজনের পরিবারের সম্মতি নিয়েই পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন করেছেন তারা।

তাহসিনের সাথে পরিচয় ও বিয়ে নিয়ে ওয়াহিদ আনাম জানালেন, ‘তাহসিনের সঙ্গে আমার প্রথম পরিচয় “ভার্সিটি” নামের একটি ধারাবাহিকে কাজ করার সময়। এরপর মাঝেমধ্যে মুঠোফোনে আমাদের যোগাযোগ হতো। মাস পাঁচেক আগে কুয়াকাটায় “কিনারা” নামের একটি টেলিছবির কাজ করার সময় আমার পরিবারের সবার সঙ্গে তাহসিনের আলাপ হয়। তাঁরা তাহসিনকে পছন্দ করেন। এরপরই দুই পরিবার থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।’ ওয়াহিদ আনাম আরও বলেন, ‘আমার পছন্দের সঙ্গে মা ও খালার পছন্দ যোগ হওয়াতে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিই। এ এক অন্য রকম অনুভূতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বিয়ের অনুভুতি জানাতে গিয়ে তাহসিন বললেন, ‘নিঃসন্দেহে নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা যে কারও জন্য অনেক বেশি আনন্দের। আমিও এর ব্যতিক্রম নই। খুবই ভালো লাগছে। একেবারেই অন্য রকম অনুভূতি।’

বিয়ের পর নাটকে অভিনয় করবেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি জানালেন, ‘কাল থেকে আমার সংসার জীবন শুরু হচ্ছে। পাশাপাশি রয়েছে পড়াশোনার চাপ। সামনে আমার স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। সংসার, পড়াশোনা ও অভিনয়—সব কাজ আসলে একসঙ্গে হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আর অভিনয় নয়।’

আগে থেকে শিডিউল দেয়া নাটকগুলো সম্পর্কে তাহসিন জানান, ‘যেসব নাটকে অভিনয় করতাম সেগুলোর বেশির ভাগেরই কাজ শেষ করেছি। আর যেগুলো শেষ করতে পারিনি পরিচালককে অনুরোধ করেছি অন্য কাউকে দিয়ে কাজটি করানোর। তাঁরাও সেভাবে প্রস্তুতি নিয়েছেন। আপাতত অভিনয়ের ব্যাপারে একেবারে দায়মুক্ত বলতে পারেন। তাই নিজেকে পুরোপুরিভাবে সংসারী করে তোলার চিন্তাভাবনা করছি। সবাই দোয়া করবেন আমি যেন ঠিকঠাকভাবে কাজটা করতে পারি।’

এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে সুপরিচিত হয়ে উঠেছিলেন লাক্স তারকা সিফাত-ই-তাহসিন। ক্যারিয়ারের এই উঠতি সময়ে নির্মাতা ওয়াহিদ আনামের সাথে প্রেম করে চটজলদি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। এর আগে মিডিয়ায় তাহসিন-ওয়াহিদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কয়েকমাস আগেই। তবে সম্পর্কটা শ্রেফ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু নয় বলে উড়িয়ে দিয়েছিলেন দুজনই।

এর আগে নির্মাতা ওয়াহিদ আনামের সঙ্গে জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও উপস্থাপক নওশীনের গভীর প্রেমের সম্পর্ক ছিল। সেটি ভেঙে যাওয়ার তাহসিনের সঙ্গে গড়ে উঠে সম্পর্ক। এবার ওয়াহিদ আনাম ও তাহসিন তাদের সম্পর্ককে স্থায়ীরূপ দিতে যাচ্ছেন।

প্রসঙ্গত, বরিশালের ছেলে ওয়াহিদ আনাম নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ‘ফিল্ম ডিরেকশন’ নিয়ে পড়াশোনা শেষ করেছেন। আর নোয়াখালীর মেয়ে সিফাত-ই-তাহসিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com