Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৯ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে নির্যাতনের পর যুবক হত্যা, আটক ২
৩১ May ২০১২ Thursday ৮:২৮:৩৪ PM
Print this E-mail this

রাঙ্গাবালীতে নির্যাতনের পর যুবক হত্যা, আটক ২


পটুয়াখালী, ৩১ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পুর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর রাঙ্গাবালীর চরবিস্টিনে অলিউর রহমান প্যাদা (২৮)কে নির্যাতন করে হত্যার পরে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষরা। ৩০ মে বুধবার দিবাগত গভীর রাতের যেকোন সময় এ ঘটনা ঘটে। রাঙ্গাবালী থানা পুলিশ ৩১ মে বৃহস্পতিবার দুপুরে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

জানা যায়, জেলার বিচ্ছিন্ন চর রাঙ্গাবালী উপজেলার চরকাজল ইউনিয়নের দক্ষিন চরবেস্টিন এলাকার আঞ্জু প্যাদার ছেলে অলি বাড়ীর সামনে মাছের ঘেরের ঘরে ম্যানেজারের সঙ্গে রাতের খাবার খেয়ে শুয়ে পরে। রাত ২টার দিকে ওই ঘর থেকে অলিকে ডেকে নিয়ে যায় একই এলাকার মনির জোমাদ্দার, তার বাবা শাহআলম জোমাদ্দার, বশির ও মাহাজিবসহ তাদের সঙ্গিরা।

নিহত অলির ভাই মাহাবুব প্যাদা জানান, ছোট ভাই অলি একই এলাকার মাছ ব্যাবসায়ী মনির ও তার বাবার কাছে দেড় লাখ টাকা পাবে দীর্ঘদিন যাবত। এ নিয়ে কিছুদিন আগে ঝগড়া বিবাদ হয় তাদের সাথে। ৩০ মে বুধবার রাতে মনির জোমাদ্দার, তার বাবা শাহআলম জোমাদ্দার, তাদের স্বজন বশির, ফারুক ও মাহাজিবকে বাড়ীর আসে পাশে ঘুরতে দেখে আমার সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসা করলে তার বলেন গরমে ঘুরতে আসছি। ফজরের নামাজ আদায় করতে উঠে পুর্ব দিকে লোক জনের ডাকচিৎকার শুনে এগিয়ে গেলে অলিকে বেরীবাধের পাশে একটি আকাশমনি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাঙ্গাবালী থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. আবুল কাসেম হাওলাদার জানান, লাশের গায়ে চাকু দিয়ে ছোট ছোট ক্ষতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে চাকু অথবা ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে অলিকে হত্যা করে গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে জড়িত সন্দেহে একই এলাকার আমির হোসেন খানের ছেলে বশির খান ও মিন্টু তালুকদারের ছেলে মাহাজিবকে আটক করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com