Current Bangladesh Time
রবিবার মে ২৬, ২০১৩ ১০:৩২ পূর্বাহ্ন
Barisal News English Bangla font help AmaderBarisal.com on Facebook AmaderBarisal.com on twitter AmaderBarisal.com on Google Plus
Barisal News
Latest News
প্রচ্ছদ » ঝালকাঠি, ঝালকাঠি সদর » ঝালকাঠি যুবলীগের কমিটি হতে ২৮ নেতাকর্মীর পদত্যাগ
২৭ জুন ২০১২ বুধবার ১:৫৩:৪৬ অপরাহ্ন
Print this E-mail this

ঝালকাঠি যুবলীগের কমিটি হতে ২৮ নেতাকর্মীর পদত্যাগ


জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি :: কেন্দ্র থেকে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষনার জের ধরে এই কমিটির ২৮ নেতাকর্মী পদত্যাগ করেছেন। ২৬ জুন মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নেতাকর্মীরা তাদের পদত্যাগের কথা জানান।

এতে উল্লেখ করা হয় যে,  কেন্দ্র ঘোষিত যুবলীগের আহবায়ক কিমিটি বাতিলের আহবান জানিয়ে তারা স্থানীয়ভাবে ঘোষিত ১০১সদস্যের কমিটির সাথে সংহতি প্রকাশ করেছে। এছাড়াও ২৬ জুন মঙ্গলবার জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন স্বাক্ষরিত কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বরাবরে এ বিষয়ে প্রেরিত এক আবেদনেও অনুরুপ বক্তব্য কথা জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৭ জুন কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক ও সম্পাদক মির্জা আজম এমপি স্বাক্ষরিত ঝালকাঠি জেলা যুবলীগের একটি আহবায়ক কমিটি ঘোষনা করেন। এ কমিটি গঠনের পূর্বে কোন রকমেরই স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা না করে অগঠনতান্ত্রিক এবং একতরফা কমিটি করারা অভিযোগে গত ১৯ জুন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগ নেতা জাকির হোসেনকে আহবায়ক করে ১০১ সদস্যের পাল্টা কমিটি ঘোষনা করা হয়। এই ঘটনার জের ধরেই কেন্দ্র ঘোষিত আহবায়ক কমিটির যূবলীগ নেতা মোঃ ইকবাল হোসেন, রিফাত হাসান রুবেল, সাজ্জাদুল আলম মুন্নাসহ ২৮ জন ঐ কমিটি থেকে পদত্যাগ করে স্থানীয় ঘোষিত কমিটির সাথে সংহতি প্রকাশ করেছে।

-
(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

Advertise in Barisal News
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৩ - Barisal City Corporation Election 2013
হত্যা-দূর্নীতিসহ বিভিন্ন মামলায় জর্জরিত প্রার্থীরা
নগরীতে গভীর রাতে অস্ত্র ও গুলি উদ্ধার
বরিশালে জামায়াতের সেক্রেটারীসহ ১০ নেতাকর্মী আটক
প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন চান, চলছে সমঝোতা বৈঠক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News
 

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০১৩

প্রকাশক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, নির্বাহি সম্পাদক: মোঃ জিয়াউল হক
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল :[email protected]