" />
AmaderBarisal.com Logo

বরগুনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২


আমাদেরবরিশাল.কম

২৯ June ২০১২ Friday ৪:২৩:৩৯ PM

বরগুনা, ২৯ জুন (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): হোটেলে অবস্থানকারী যুবতীকে আটকিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বরগুনা তাজবিন হোটেল মালিকের জামাতা জাহিদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে সহযোগিতার অভিযোগে ২৮ জুন বৃহস্পতিবার রাতে হোটেল ম্যানেজার জয়দেব ও হোটেল কর্মচারী আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরগুনা থানার অফিসার ইন-চার্জ জাকির হোসেন ফকির আমাদের বরিশাল ডটকমকে জানান, বরগুনা সদর উপজেলার আন্ধারমানিক গ্রামের যুবতী তার চাচাত ভাইকে নিয়ে তাজবিন হোটেলে উঠেন। চাচাত ভাইকে অন্য রুমে দিয়ে ঐ যুবতীকে জাহিদ হোটেল কর্মচারী ও ম্যানেজারের সহায়তায় ধর্ষণের চেষ্টা চালায়।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।