" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে বন বিভাগের প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন


আমাদেরবরিশাল.কম

৩০ June ২০১২ Saturday ১:০৮:১৬ PM

উপজেলা নির্বাহি কর্মকর্তা

বন বিভাগের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ তুলে দিচ্ছেন রাজাপুরের উপজেলা নির্বাহি কর্মকর্তা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

রাজাপুর, ৩০ জুন (রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে উপকূলীয় এলাকায় পানি উন্নয়নের বোর্ডের বাঁধ ও বাঁধ সংলগ্ন চর এলাকার বনায়ন প্রকল্প এর সম্পৃক্ত উপকারভোগীদের প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ জুন শুক্রবার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামে কর্মশালা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সামাজিক বনায়ন বাগান কেন্দ্র ও বরিশাল সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ইউএনও মুহাম্মদ মুনীরউজজামান ভূঁঞা প্রধান অতিথি ছিলেন। উপজেলা বন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আউয়াল গাজি, স্থানীয় মেম্বর দেলোয়ার হোসেন, আবুল কালাম তালুকদার, মোঃ হাতেম আলী হাওলাদার প্রমুখ। এ প্রশিক্ষন কর্মশালায় উপকারভোগী ৪০ জন অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।


(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/ররে/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।