" />
AmaderBarisal.com Logo

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

৯ July ২০১২ Monday ৮:৫৮:০২ PM

বরগুনা, ৯ জুলাই (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় যাত্রীবাহী বাসের নিচে চাঁপা পড়ে রবিউল ইসলাম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় মোকামিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল। ৯ জুলাই সোমবার দুপুরে বরগুনা-বেতাগী সড়কের কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিউল মাদ্রাসা ছুটির পরে নিজস্ব বাই-সাইকেলে করে বাড়ি ফিরছিল। অপরদিকে লোটাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরগুনা থেকে বেতাগী যাচ্ছিল। বেলা পৌনে দুইটার দিকে কাঠালতলা নামক স্থানে সাইকেল আরোহী রবিউলকে চাপা দিয়ে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়। এছাড়া দুর্ঘটনায় ২৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ১২ জনকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেলা সাড়ে তিনটার দিকে মাদ্রাসা ছাত্র রবিউলের মৃত্যুর সংবাদ পেয়ে এর প্রতিবাদে মোকামিয়া মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমে আসে। এরপর তারা বরগুনা-বেতাগী সড়কের কাঠালতলায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এর ফলে বরগুনা-বেতাগী সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।