![]() রাজাপুরে বিরোধীয় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩
১০ July ২০১২ Tuesday ১২:২২:৪৪ AM
রাজাপুর, ৯ জুলাই (রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছে। রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি সিকদার বাড়িতে ৯ জুলাই সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- মৃত সেকেন্দার আলীর ছেলে রফিকুর ইসরাম খোকন (৩৫), অপরপক্ষের তাছেন আলীর ছেলে তৈয়ব আলী সিকদার (৬০) ও তৈয়ব আলীর পূত্রবধূ ফিরোজা বেগম (২৭)। আহতদেরকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
