Current Bangladesh Time
বুধবার মে ২২, ২০১৩ ২:২৬ অপরাহ্ন
Barisal News English Bangla font help AmaderBarisal.com on Facebook AmaderBarisal.com on twitter AmaderBarisal.com on Google Plus
Barisal News
Latest News
প্রচ্ছদ » ঝালকাঠি, ঝালকাঠি সদর » উচ্চ মাধ্যমিকে ঝালকাঠির দু’সরকারী কলেজে ফলাফল বিপর্যয়
১৮ জুলাই ২০১২ বুধবার ৯:৩৬:৫৫ অপরাহ্ন
Print this E-mail this

উচ্চ মাধ্যমিকে ঝালকাঠির দু’সরকারী কলেজে ফলাফল বিপর্যয়


ঝালকাঠি, ১৪ জুলাই (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ঝালকাঠির দু’টি সরকারী কলেজের ফলাফল বিপর্যয় হয়েছে। কলেজ দু’টি হল- ঝালকাঠি সরকারী কলেজ ও ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

এবছর ঝালকাঠি সরকারী কলেজের মোট ৪৭৬ জন  পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৫৮ জন উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১২ জন। পাশের হার শতকরা ৫৪ দশমিক ২০।

এদিকে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিএম ও কারিগারি শাথায় ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ জন পাশ করেছে। এদের সবাই জিপিএ চার এর নিচে নম্বর পেয়েছে ।

ঝালকাঠি জেলায় উচ্চমাধ্যমিকে পাশের হার ৬৪ দশমিক ৫৪ । জেলায় মোট ২০টি কলেজ থেকে ৩৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৭৮ জন অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ২১৮০জন । মেয়েদের মধ্যে জেলায় ৪৮ জন এবং ছেলেদের মধ্যে ২০ জন জিপিএ ৫ পেয়েছে।

অপরদিকে, বরাবরের মতই এবারও ভাল ফলাফল করেছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমে এ প্রতিষ্ঠানটির স্থান সারা দেশের মধ্যে দ্বিতীয়। এ প্রতিষ্ঠানে ৯৫ জন জিপিএ ৫ পেয়েছে। মোট ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার শতভাগ।

-
(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

Advertise in Barisal News
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৩ - Barisal City Corporation Election 2013
অপরিকল্পিত নর্দমা, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা
বিসিসি নির্বাচনে দুটি কেন্দ্রে ইভিএমে ভোট
বিসিসি নির্বাচন: আচরণবিধি মানছেন না প্রার্থীরা
‘সর্বাত্মক প্রস্তুতির ফলে মহাসেনের তাণ্ডবে কম ক্ষতি হয়েছে’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News
 

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০১৩

প্রকাশক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, নির্বাহি সম্পাদক: মোঃ জিয়াউল হক
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল :[email protected]