![]() উচ্চ মাধ্যমিকে ঝালকাঠির দু’সরকারী কলেজে ফলাফল বিপর্যয়
১৮ July ২০১২ Wednesday ৯:৩৬:৫৫ PM
ঝালকাঠি, ১৪ জুলাই (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ঝালকাঠির দু’টি সরকারী কলেজের ফলাফল বিপর্যয় হয়েছে। কলেজ দু’টি হল- ঝালকাঠি সরকারী কলেজ ও ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এবছর ঝালকাঠি সরকারী কলেজের মোট ৪৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৫৮ জন উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১২ জন। পাশের হার শতকরা ৫৪ দশমিক ২০। এদিকে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিএম ও কারিগারি শাথায় ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ জন পাশ করেছে। এদের সবাই জিপিএ চার এর নিচে নম্বর পেয়েছে । ঝালকাঠি জেলায় উচ্চমাধ্যমিকে পাশের হার ৬৪ দশমিক ৫৪ । জেলায় মোট ২০টি কলেজ থেকে ৩৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৭৮ জন অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ২১৮০জন । মেয়েদের মধ্যে জেলায় ৪৮ জন এবং ছেলেদের মধ্যে ২০ জন জিপিএ ৫ পেয়েছে। অপরদিকে, বরাবরের মতই এবারও ভাল ফলাফল করেছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমে এ প্রতিষ্ঠানটির স্থান সারা দেশের মধ্যে দ্বিতীয়। এ প্রতিষ্ঠানে ৯৫ জন জিপিএ ৫ পেয়েছে। মোট ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার শতভাগ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
