|
| | | | বরগুনায় মেয়েকে বাল্যবিয়ে দেয়ায় বাবার ৭ দিনের কারাদন্ড
মনির হোসেন কামাল, বরগুনা :: কিশোরী মেয়েকে বিয়ে দেবার অপরাধে বরগুনা সদর উপজেলার গাজী মাহামুদ গ্রামের রাজা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। ২৩ জুলাই সোমবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ প্রদান করেছেন। রাজা মিয়া তার মেয়ে বি.এন.এস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী খাদিজা বেগমকে (১৩) গত ২৮ জুন পাথরঘাটা উপজেলার নিজ লাঠিমারা গ্রামের আবদুল আউয়ালের সাথে বিয়ে দেন। রাজা মিয়া কৌশল করে এভিডেভিটের মাধ্যমে খাদিজার বয়স দেখিয়েছে ১৯ বছর। রাজা মিয়া তার অপরাধের কথা স্বীকার করলে উপরোক্ত দন্ডাদেশ প্রদান করা হয়।
অপরদিকে কিশোরীকে যৌন হয়রানীর অভিযোগে বরগুনার আমতলীতে সোমবার সন্ধ্যায় লোকমান নামের এক যুবককে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে আমতলী উপজেলার বালিয়াতলী খেয়াঘাটে স্থানীয় চরকগাছিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী কুলসুম আকতারকে উত্যক্ত করার সময় স্থানীয়রা লোকমানকে আটকিয়ে পুলিশে সোপর্দ করে। এরপর আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
| |