![]() ইয়াবা বহন ও সেবনের দায়ে ভান্ডারিয়ায় দু’যুবকের কারাদন্ড
৩১ July ২০১২ Tuesday ৮:০৪:৩২ AM
দেবদাস মজুমদার, আঞ্চলিক প্রতিনিধি :: পিরোজপুরের ভান্ডারিয়ায় নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বহনের দায়ে মামুন মোল্লা (২৪) ও মলিন (২০) নামে দুই যুবকের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যামান আদালত। ৩০ জুলাই সোমবার ভ্রাম্যামান আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও কাজী মাহাবুবুর রশিদ অভিযুক্ত দুই যুবকের প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। দন্ডিত যুবক মামুন মোল্লা ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মমিন মোল্লার ছেলে ও মলিন পার্শ্ববর্তী কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের শাহ আলমের ছেলে। জানা গেছে,ভান্ডারিয়া উপজেলার মালিয়াহাট এলাকা থেকে ৩০ জুলাই সোমবার ভোরে ওই দুই যুবক ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মটরসাইকেলযোগে গন্তব্যে ফিরছিল। এসময় পথে স্থানীয় জনতা তাদের মটরসাইকেল গতিরোধ করে আটক করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে জনতার কবল হতে তাদের উদ্ধার করে। এসময় তাদের শরীর তল্লাশী চালিয়ে পুলিশ এক পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুবুর রশিদের ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত দুইজন ইয়াবা সেবন ও ক্রয়ে জড়িত থাকার অপরাধ স্বীকার করলে আদালত তাদের দুইজনকে একবছর করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠায়। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
