" />
AmaderBarisal.com Logo

মেহেরজান’র উদ্ধার অভিযান স্থগিত


আমাদেরবরিশাল.কম

৪ August ২০১২ Saturday ৭:৫২:১৯ PM

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মেহিন্দিগঞ্জ সলগ্ন মেঘনায় ৭ লাখ লিটার পেট্টোল ও ডিজেল বোঝাই ট্যাংকার এমটি মেহেরজান’র উদ্ধার কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রবল স্রোতে, উত্তাল ঠেউ ও বৈরী আবহাওয়াসহ প্রতিকুল পরিবেশ থাকায় বাংলাদেশ নৌ-বাহিনী ও বিআইডব্লিউটিএ যৌথ উদ্ধার অভিযান ‘অপরারেশন মেহের’ ব্যর্থ হওয়ায় স্থগিত করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের যৌথ সভায় উদ্ধার  কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন অভিযানের মুখপাত্র বিআইডব্লিউটিএর উপ-সচিব (প্রশাসন) একেএম আরিফউদ্দিন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান  ড. মোঃ শামছুদ্দোহা খন্দকার বলেন, তীব্র স্রোত, উত্তাল ঢেউ, বৈরী আবহাওয়া ও মাছ ধরার জালের কারনে উদ্ধার কাজ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও ট্যাংকারের ওজন এবং উদ্ধারকারী জাহাজ রুস্তুম এবং হামজার ক্ষমতা অসম। এই অবস্থায় উদ্ধার কাজ চালালে রুস্তুম ও হামজার ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘনায় থাকা হামজা-রুস্তম ও সহযোগী জাহাজগুলোর অবস্থান ক্রমেই বিপদজনক হয়ে  গেছে।  ঈদ-উল-ফিতরে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা মোকাবেলার লক্ষ্যে রুস্তম ও হামজা কে স্ব-স্ব বেইজে ফিরে যাওয়ার স্বার্থে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্যাংকার উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার দুপুর ২টায় স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্টদের মতামত অনুযায়ী

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপির সম্মতিতে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. মোঃ শামছুদ্দোহা খন্দকার এই উদ্ধার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।