Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:৩৮ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
৪ August ২০১২ Saturday ৮:২২:০৮ PM
Print this E-mail this

বরগুনায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার


বরগুনা, ৪ আগষ্ট (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা সদর উপজেলার পশ্চিম ধূপতি গ্রাম থেকে ৪ আগষ্ট শনিবার বিকেল ৪টার দিকে খাদিজা (১২) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খাদিজা পশ্চিম ধূপতি গ্রামের নান্টুর মিয়ার মেয়ে।

বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহার জানান, সকালে খাদিজার বাবা-মা তাকে (খাদিজাকে) ঘরে রেখে বাজারে যায়। বিকেল ৩টার দিকে বাজার থেকে ফিরে দেখতে পায় ঘরের দরজার সাথে খাদিজার লাশ ঝুলে আছে।

তিনি আরও জানান, বিকেল ৪টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহত খাদিজার বাবা নান্টুর দাবী তার মেয়েকে কেউ হত্যা করে পরিকল্পিতভাবে দরজার সাথে ঝুলিয়ে রেখেছে।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com