![]() বরগুনায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
৪ August ২০১২ Saturday ৮:২২:০৮ PM
বরগুনা, ৪ আগষ্ট (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা সদর উপজেলার পশ্চিম ধূপতি গ্রাম থেকে ৪ আগষ্ট শনিবার বিকেল ৪টার দিকে খাদিজা (১২) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খাদিজা পশ্চিম ধূপতি গ্রামের নান্টুর মিয়ার মেয়ে। বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহার জানান, সকালে খাদিজার বাবা-মা তাকে (খাদিজাকে) ঘরে রেখে বাজারে যায়। বিকেল ৩টার দিকে বাজার থেকে ফিরে দেখতে পায় ঘরের দরজার সাথে খাদিজার লাশ ঝুলে আছে। তিনি আরও জানান, বিকেল ৪টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে নিহত খাদিজার বাবা নান্টুর দাবী তার মেয়েকে কেউ হত্যা করে পরিকল্পিতভাবে দরজার সাথে ঝুলিয়ে রেখেছে। – সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
