" />
AmaderBarisal.com Logo

কুয়াকাটায় মাছ ধরার ট্রলার ডুবি ॥ জেলে নিখোঁজ


আমাদেরবরিশাল.কম

৫ August ২০১২ Sunday ৪:৪৬:৪৮ PM

কলাপাড়া, ৫ আগষ্ট (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম):: কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে আজ সকালে এফবি তন্নী নামের মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে ১২ জন যাত্রী ছিল।

তিনঘন্টা চেস্টা চালিয় ১০ জনকে উদ্ধার করা হলেও অপর দুজন জেলে নিখোঁজ আছেন। এরা হচ্ছেন ছিদ্দিক হাজারি (৪৫) মোসলে উদ্দিন (৩০)।

উদ্ধার হওয়া জেলেরা জানান, কুয়াকাটা থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সাগরের প্রচন্ড ঢেউয়ের মুখে  ডুবেযায় এফবি তন্নী নামের  ট্রলারটি। ট্রলার মালিক আমিন মোস্তফা বরিশালের বাসিন্দা। নিখোঁজ জেলেদের বাড়ি ভোলা জেলায়|

(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/প্র/মচপ)



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।