Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৭ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » রাঙ্গাবালী » কলাপাড়ায় ভিজিএফএর চাল বিতরনে অনিশ্চয়তা
১৫ August ২০১২ Wednesday ৮:১২:৪৫ PM
Print this E-mail this

কলাপাড়ায় ভিজিএফএর চাল বিতরনে অনিশ্চয়তা


কলাপাড়া, ১৫ আগষ্ট (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: ঈদ উপলক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী এলাকার সাধারণ মানুষের জন্য সরকারের দেয়া বিশেষ ভিজিএফএর চাল ইউপি চেয়ারম্যানরা উত্তোলন করতে পারেনি। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেয়ারম্যানরা কলাপাড়া খাদ্য গুদামে গিয়ে অপেক্ষা করে ফিরে গেছেন। চেয়ারম্যানরা জানিয়েছেন, গুদামে নতুন চাল, তাই দেয়া যাবে না, পুরনো চাল আসলে নিতে হবে।

ফলে অনেকটা অনিশ্চয়তায় পড়েছে পরিবার প্রতি ঈদ উপলক্ষ্যে ১০ কেজি চাল পাওয়ার বিষয়টি। কলাপাড়া উপজেলার দুইটি পৌরসভাসহ ১২ ইউনিয়ন এবং রাঙ্গাবালী উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪১ হাজার ৯৯ দরিদ্র পরিবারের জন্য ১০ কেজি করে চাল সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দ রয়েছে। লালুয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস জানান, গোডাউনঘাটে এমভি শ্যামলী নামে চাল বোঝাই একটি বার্জ রয়েছে। কিন্তু বার্জের চাল নতুন তাই দেয়া যাবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বরিশাল বিভাগীয় খাদ্য কর্মকর্তার সঙ্গে আলাপ করলে তিনি বলেন, যে চাল আছে তাই দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কলাপাড়া খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে। শুক্রবারে তাদেরকে চাল দেয়া হবে। রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মুন্সি জানান, শুক্রবার কলাপাড়ার গোডাউন থেকে চাল তুলে ট্রলারে লোড করে কোনভাবেই ঈদের আগে মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব হবে না। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, বিশেষ ভিজিএফএর চাল যথাসময়ে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে।

(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/প্র/মচপ)

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com