পিরোজপুরে বিরল প্রজাতির অজগর সাপ ধৃত
পিরোজপুরে বিরল প্রজাতির একটি অজগর সাপ ধরা পড়েছে। সোমবার সকালে পৌর এলাকার উত্তর নামাজপুর ভাইজোড়ার বাসিন্দা আলম শেখ লোকজন নিয়ে নিজ জমিতে ধান কাটতে গেলে কৃষকরা সাপটিকে কুণ্ডলি পাকিয়ে বসে থাকতে দেখে ধরে ফেলে। ৮ ফুট দীর্ঘ এ সাপটির ওজন প্রায় ২০ কেজি।
এদিকে ধৃত অজগর সাপটি এক নজর দেখতে উৎসুক জনতা আলম শেখ এর বাড়িতে ছুটে যায়। বর্তমানে আলম শেখ নিজেই তার তত্ত্বাবধানে রেখে অজগরটির দেখভাল করছেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা প্রলয়ঙ্ককরী ঘূর্ণিঝড় সিডরের সময় অজগরটি সুন্দরবন থেকে ভেসে এসেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণী সংরক্ষণ বিভাগের দায়িত্বশীল কোনো ব্যক্তির ঘটনাস্থলে আগমনের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে পিরোজপুরের বিশিষ্ট প্রাণীবিশারদ এ.কে. মিস্ত্রি জানিয়েছেন, সাপের মধ্যে অজগর সব চেয়ে বড়। যা ২০ ফুট পর্যন্ত দীর্ঘ হয়। র্নিবিষ প্রজাতির এ সাপ সাধারণত সুন্দরবন, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ময়মনসিংহের পাহাড়িয়া বনাঞ্চলে দেখা যায়।
WARNING: Any unauthorised use or reproduction of amaderbarisal.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

















সাপ টিকে প্রাণী সংরক্ষন বিভাগের কাছে হস্তান্তর করে দেওয়া উচিত। তারা এর ভাল দেখাশুনা করতে পারবে। তাছারা এ ধরনের সাপ ঘরে দেখা শুনা করা বিপদজনক হতে পারে।
amio Anik vai k somorthon kori..
you r right.
আমি মনে করি সাপটিকে সুন্দর বনে ছড়ে দেওয়া উচিত কারন
i think it is better to hand over the snake in Dhaka Zoo.
I am agree with Mr. Taqiur Rahman.
should be fall down Sundarbon in his won world neither it will be impossible to keep alive the snake……………………………………..
ঢাকা চিড়িয়াখানায় দিলে দুই দিনে সাপটা না খেতে পেয়ে কেচোঁ হয়ে যাবে।
সাপটিকে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া অবশ্যই দরকার…কিন্তু আমার একটা জিজ্ঞাসা হল কেন সাপটিকে বিরল প্রজাতির বলা হল এরকম কুন তথ্য খবরটিতে নাই… এটা জানা দরকার…কারণ বিরল প্রজাতির হয়ে থাকলে তার সংরক্ষণ পদ্ধতি অবশ্যই অন্যরকম হবে।